আমাকে একটু দেখুন।

Loading...

Saturday, 22 June 2013

5ম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো

News Details - Sidekick PanelNews Details - Sidekick Micro Panel_03News Details - Sidekick Micro Panel_07 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
[প্রতিটি প্রশ্নোত্তরের জন্য নম্বর থাকবে ১]
প্রশ্ন: সুষম খাদ্য বলতে কী বুঝ?
উত্তর: যেসব খাদ্যে খাদ্যের ৬টি উপাদান অর্থাৎ শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি থাকে সেসব খাদ্যকে সুষম খাদ্য বলে। সুস্থ-সবল দেহের জন্য সবার সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
প্রশ্ন: কোন পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা যায়?
উত্তর: উচ্চতাপে জীবাণু ধ্বংস করে বদ্ধপাত্রে আটকিয়ে খাদ্য বিদেশে রপ্তানি করা যায়।
প্রশ্ন: খাদ্যের মধ্যে ভেজাল হিসেবে কী কী মেশানো হয়?
উত্তর: খাদ্যের মধ্যে ভেজাল হিসাবে মেশানো হয় ফরমালিন, কৃত্রিম রং, ইটের গুঁড়া, রঙিন কাঠের গুঁড়া, কাপড়ের রং, কৃত্রিম মিষ্টি দ্রব্য, বিষাক্ত পাউডার, ক্যালসিয়াম কার্বাইড ইত্যাদি।
প্রশ্ন: পাঁচটি জাঙ্ক ফুডের নাম লিখ।
উত্তর: পাঁচটি জাঙ্ক ফুডের নাম হলো: ১. আলুর চিপস
২. বার্গার ৩. ক্যান্ডি ৪. কোমল পানীয় ৫. চকলেট।
প্রশ্ন: কৃত্রিম রং ও রাসায়নিকযুক্ত খাবার খেলে আমাদের কী কী ক্ষতি হতে পারে?
উত্তর: কৃত্রিম রং ও রাসায়নিকযুক্ত খাবার খেলে— ১. লিভার ও কিডনি অকার্যকর হতে পারে। ২. শরীরের বৃদ্ধি কমে যেতে পারে। ৩. অ্যাজমা ও ক্যানসার রোগ হতে পারে।

  রচনামূলক/কাঠামোবদ্ধ প্রশ্ন।
[ প্রতিটি প্রশ্নোত্তরে নম্বর থাকবে ৫ ]
প্রশ্ন: বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ বর্ণনা করো।
উত্তর: বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করা যায়। যেমন:
১. খাদ্যের বৈশিষ্ট্য বা গুণাগুণ ঠিক রেখে খাদ্যদ্রব্যকে উচ্চতাপে শুকিয়ে সংরক্ষণ করা যায়। যেমন: মুড়ি, খই, আমসত্ত্ব ইত্যাদি।
২. খাদ্যদ্রব্য উচ্চতাপে জীবাণু ধ্বংস করে বদ্ধপাত্রে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। যেমন— মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি।
৩. বরফ জমানো ঠান্ডা তাপে জীবাণু জন্মায় না। এভাবে মাছ, মাংস, মটরশুঁটি, গাজর, টমেটো, ঢ্যাঁড়স ইত্যাদি পাঁচ-ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।
৪. খুব ঠান্ডায় জমিয়ে গলদা চিংড়ি সংরক্ষণ করা যায়।
৫। লবণ, চিনি, সিরকা ও তেলের মধ্যে পচনকারী জীবাণু জন্মাতে পারে না। তাই এসবের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায়।

প্রশ্ন: পরিমিত খাদ্য কী এবং পরিমিত খাদ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর: দেহের চাহিদা মিটানোর জন্য যে পরিমাণ খাদ্য প্রয়োজন হয় তাকে পরিমিত খাদ্য বলে।
খাদ্যের ছয়টি উপাদান প্রতিটি দেহের ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। তাই দেহে এই ছয়টি উপাদানই পরিমাণমতো দরকার। যেমন—ভিটামিন ও খনিজ লবণ কম পরিমাণ হলেও দেহের চাহিদামতো থাকতে হবে। দেহের বিভিন্ন কাজের জন্য পানির পরিমাণ বেশি লাগে। আবার দেহের সুষ্ঠু গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ ও তাপশক্তি জোগান দেওয়ার জন্য খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ বেশি পরিমাণে থাকতে হবে।

প্রশ্ন: জাঙ্কযুক্ত বলতে কী বোঝানো হয়, ব্যাখ্যা করো।
উত্তর: জাঙ্ক ফুড এক ধরনের কৃত্রিম খাদ্য, যাতে উচ্চমাত্রায় চর্বি, লবণ, কার্বনেট ইত্যাদি ক্ষতিকারক দ্রব্য থাকে। যেমন—আলুর চিপস, ক্যান্ডি, কোমল পানীয়, কৃত্রিম ফলের রস, চকলেট, ফ্রুট লুপস ইত্যাদি। এসব খাবারে শাক-সবজি বা খাদ্য আঁশ থাকে না বা অতি অল্প পরিমাণে থাকতে পারে। উচ্চমাত্রায় মিষ্টিযুক্ত শস্যদানা, যা বিশেষ করে শিশুদের জন্য তৈরি করা হয়, তাও জাঙ্ক ফুড। যেমন—ফ্রুট লুপস। জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য মোটেও উপকারী নয়।

প্রশ্ন: খাদ্য সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: আমাদের জীবনে খাদ্য সংরক্ষণের গুরুত্ব অনেক। কারণ এর মাধ্যমে—
১. খাদ্যদ্রব্যকে পচন থেকে রক্ষা করে টাটকা ও তাজা রাখা যায়।
২. বছরের সব সময় সব রকম খাদ্যদ্রব্য পাওয়া যায়।
৩. পরিবারের ভবিষ্যতের খাদ্য চাহিদা পূরণ করা যায়।
৪. খাদ্যের অপচয় রোধ করা যায়।

Friday, 21 June 2013

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা “আনন্দ পাঠ”


জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

 আনন্দ পাঠ
অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
আলী কোজাই নামে বাগদাদে এক লোক বাস করত। সে হজব্রত পালনের জন্য মক্কায় যাওয়ার সময় জীবনের সঞ্চয় কলসিতে লুকিয়ে তার ওপরে জলপাই ভরে বন্ধু নাজিমের কাছে রেখে গেল। আলী কোজাই ফিরে এসে বন্ধু নাজিমের কাছ থেকে কলসি নিয়ে গিয়ে দেখল তাতে মোহর নেই, শুধুই জলপাই আছে। আলী তখন কাজির দরবারে নালিশ করলে কাজি নাজিমকে ডেকে জিজ্ঞাসা করলে নাজিম তার কলসি যথানিয়মে ফেরত দিয়েছে বলল। আসলে নাজিম আলীর সেই সঞ্চিত ধন অর্থাৎ মোহরগুলো পেয়ে সিন্দুকে ভরে রেখেছিল।
প্রশ্ন
ক. গল্পাংশ কোন দেশের পটভূমিতে রচিত?
খ. আলী মূল্যবান মোহরের ওপর জলপাই রাখল কেন?
গ. উদ্ধৃতিতে বন্ধুর প্রতি নাজিমের আচরণের যৌক্তিকতা তুলে ধরো।
ঘ. উদ্ধৃতির আলোকে আলী ও নাজিম চরিত্রের তুলনামূলক মূল্যায়ন করো।

উত্তর: ক. গল্পাংশ ইরাকের পটভূমিতে রচিত।

উত্তর: খ. আলী মূল্যবান মোহরের ওপর জলপাই রাখল। কারণ, কেউ যেন জানতে না পারে এর ভেতর মোহর রয়েছে।
আলীর সারা জীবনের সঞ্চয় করা মোহরের কথা বন্ধু নাজিমের কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল। মক্কায় হজ পালনের জন্য যাওয়ার সময় সেই কলসিটি সে তার বন্ধু নাজিমের কাছে গচ্ছিত রেখে যায়। কলসিতে রাখা মূল্যবান মোহরগুলোর কথা নাজিম যেন জানতে না পারে সে জন্য আলী মোহরের ওপর জলপাই রেখে দেয়।

উত্তর: গ. উদ্ধৃতিতে নাজিম তার বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতার মতো জঘন্য অপরাধ করেছে।
উদ্দীপকে আলীর প্রতি নাজিমের আচরণে আমরা এই বিশ্বাসঘাতকতার চিত্রটিই দেখতে পাই। বন্ধু নজিমকে সৎ ও আস্থাভাজন ভেবে তার কাছে নিজের সারা জীবনের সঞ্চয় গচ্ছিত রেখে হজ পালনের জন্য যায় আলী। কিন্তু নাজিম বন্ধুর আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়।
লোভের বশবর্তী হয়ে সে বন্ধুর আমানতের খেয়ানত করে। বিশ্বাষ ভঙ্গ করার মাধ্যমে নাজিম বন্ধুর প্রতি অত্যন্ত অন্যায় আচরণ করে। সে নিজের বন্ধুর প্রতি সহনশীল আচরণ করতে পারেনি। তাই নাজিমের চরিত্রের মধ্যে আমরা বন্ধুর প্রতি অসদাচরণ করতে দেখি। আলী যে বিশ্বাসের ওপর বন্ধুর কাছে তার সারা জীবনের সঞ্চয় রেখে গিয়েছিল তার ওপর নাজিমের লোভ আমাদের বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতারই নমুনা দেখায়।

উত্তর: ঘ. উদ্ধৃতির আলোকে বন্ধুর প্রতি বিশ্বাসহীনতার বিচারে আলী ও তার বন্ধু নাজিমের চরিত্রের মধ্যে বৈপরীত্য লক্ষ করা যায়।
আলী ছিলেন সত্যবাদী, সৎ ও ধার্মিক ব্যক্তি। সারা জীবনের সঞ্চিত অর্থ বন্ধুকে বিশ্বাস করে তার কাছে গুচ্ছিত রেখে সে মক্কায় পবিত্র হজ পালন করতে যায়। এর মাধ্যমে আমরা তার ধার্মিকতারও পরিচয় পাই। বিপরীত দিকে তার বন্ধু নাজিম একজন বিশ্বাসঘাতক।
নাজিম তার বন্ধুত্বের সম্মান রাখতে ব্যর্থ হয়েছে। কারণ, সে তার বন্ধুর অর্থের ওপরে লোভের দৃষ্টি ফেলেছে এবং সে লোভ সে সংবরণ না করেই আলীর মোহরগুলো লুফে নিয়েছে। এতে আমরা তার চরেত্রে বেইমানিত্বের প্রমাণ পাই; পাই বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতার প্রমাণ।
হজে যাওয়ার প্রাক্কালে আলী তার সারা জীবনের সঞ্চয় বন্ধু নাজিমের কছে আমানত হিসেবে রেখে যায়। অথচ নাজিম সেই আমানত খেয়ানত করে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আলী তার বন্ধুকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। তাই সে কলসির নিচে মোহর রেখে ওপরে জলপাই দিয়ে লুকিয়ে রেখেছিল। নাজিম সেই মোহরগুলো সরিয়ে কলসিটি জলপাই দিয়ে পরিপূর্ণ করে বন্ধুকে ধোঁকা দেয়। এর মাধ্যমে নাজিমের লোভী, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতকতা ও ধূর্ত চারিত্রিক বৈশিষ্ট্যের পারিচয় পাওয়া যায়। অন্যদিকে আমরা আলীর চরিত্রে সত্যবাদিতা ও সচ্চরিত্রের নমুনা পাই।
News Details - Full Banner_Above
নবম শ্রেণির নতুন মানবণ্টনের আলোকে ইংরেজি ১ম পত্রের Unit-7-এর Lesson-1 (Zainul Abedin, the great artist) নিয়ে আলোচনা

 1. Choose the best answer from the alternatives.
(a) Zainul Abedin was the — of Bangladeshi modern art.
(i) follower (ii) admirer
(iii) forerunner (iv) painter
(b) There was severe famine in Bangladesh in —.
(i) 1938 (ii) 1940
(iii) 1939 (iv) 1970
(c) He is greatly — for his ‘Famine Sketches’.
(i) praised (ii) disliked
(iii) condemned (iv) followed
(d) Zainul Abedin developed a — in drawing when he was a high school student.
(i) liking (ii) position
(iii) skill (iv) practice
(e) ‘Manpura’ painting was — foot long.
(i) 65 (ii) 45 (iii) 95 (iv) 30
(f) Zainul Abedin studied art at the Government school of art in —.
(i) Dhaka (ii) Mymensing
(iii) London (iv) Calcutta
(g) ‘Manpura’ is the name of a —.
(i) school (ii) place
(iii) painting (iv) film
(h) The river Brahmaputra had an — on Zainul Abedin.
(i) role (ii) influence
(iii) ignorance (iv) education
(i) He became a graduate of art in —.
(i) 1975 (ii) 1969
(iii) 1951 (iv) 1938
(j) He organised the — exhibition in 1969.
(i) art (ii) Nabanna
(iii) Manpura (iv) Famine Sketcher

Answer :1. Multiple Choice
(a) =>(iii) forerunner (b) =>(ii) 1940
(c) =>(i) praised (d)=>(iii) skill
(e) => (iv) 30 (f)=>(iv) Calcutta
(g) => (iii) painting (h) =>(ii) influence (i) =>(iv)1938=>(ii) Nabanna.

2. Answer the following questions :
a) Who portrayed the sufferings of the people of Bangladesh?
b) Who is the pioneer of Bangladeshi art?
c) Where did he attend in 1951?
d) When did he organize the harvest exhibition?
e) What does ‘Shilpacharya’ mean?
f) Has Zainul Abedin designed the pages of the constitution of Bangladesh?
g) Where is Zainul’s Folk Art Museum situated?
h) Where was he born?
i) Why is Zainul famous for?
j) Where is Zainul’s ‘Shangrahasala’ situated?

2. Answering questions.
a) Zainul Abedin portrayed the sufferings of the people of Bangladesh.
b) Zainul Abedin is the pioneer of Bangladeshi art.
c) He attended the Slade School of Art, London in 1951.
d) He organized the harvest exhibition in 1969.
e) `Shilpacharya' means great teacher of art.
f) Yes, Zainul Abedin has designed the pages of the constitution of Bangladesh.
g) Zainul's Folk Art Museum is situated at Sonargaon.
h) He was born in Kishoreganj on 29 December, 1914.
i) Zainul is famous for his Bengal `Famine Sketches'.
j) Zainul's `Shangrahasala' is situated in Mymensingh.

3. Fill in each gap with a suitable word of your own based on the information in the text.
Zainul is our (a)—. His Bengal `Famine Sketches' were admired (b)—. He not only documented the harsh famine of 1940 (c)—showed its sinister face through the skeletal figures of the people (d)—were destined to die of starvation. These pictures were (e)—pathetic, During his school life, he (f)—a skill on drawing and (g)—. He (h)—from the Govt. School of Art in Calcutta. He got first class in (i)—. He also attended the Slade School of Arts in (j)—.
Or,
Zainul Abedin (a)—the sufferings of the (b)—of Bangladesh. He painted the (c) —figures of (d)—people in the great (e) —of (f)—. In (g)—thousands of people (h)—in the devastating cyclone. His famous (i)—'Manpura' has showed this (j)—scener.

Answer-3 :
(a) pride (b) highly (c) but also (d) who (e) very (f) developed (g) painting (h) graduated (i) 1938 (j) London

Or,
(a) portrayed (b) people (c) skeletal (d) the (e) famine) (f) 1940 (g) 1970 (h) died (j) painting (j) sorrowful/tragic.

4. Make five sentences from the substitution table.
Or,
Answer: 4.
a) We cannot but remember Zainul and his contribution.
b) He is our pride.
c) He earned admiration for his Bengal `Famine Sketches'.
d) He graduated from the Govt. School of Art in Kolkata.
e) He was also appointed as teacher of that school.
Or,
a) Zainul Abedin is the forerunner of Bangladeshi. art.
b) He organized the harvest exhibition in 1969
c) He intensified the non-cooperation movement.
d) He established the Folk Art Museum at Sonargaon.
e) Zainul is an internationally recognized artist.

5. Read the passage again, Now, write a paragraph based on the information about `Zainul Abedin'. Use the clues in the list below.
pioneer—praised—skill—admitted— graduated—title—influence
Write the information in a logical sequence as it appears in the text, The paragraph should not exceed 70 words.

Answer: 5.
Zainul Abedin is the pioneer of Bangladeshi modern art. He is praised all over the world for his Bengal `Famine Sketches'. He developed a skill in art from his childhood. After completing high school in his village, he went to Calcutta and got admitted to the Government School of Art there. He graduated in art from that school is 1938. He was given the title of Shilpacharya for his artistic qualities. The river Brahmaputra had great influence on his art.

6. The following sentences are in wrong order. Write them in correct order.
He was also appointed as a teacher there. He graduated from the Govt. School of Art in Kolkata. He is highly admired for his Bengal `Famine Sketches'. He is the pioneer of Bangladeshi modern art, Zainul Abedin is our pride.
or,
He graduated from the Government School of Art in Kolkata. He was born in Kishoreganj. Zainul Abedin is the harbinger of modern Bangladeshi art. Finally he earned Governer's Gold Medal in 1938. later he founded the Folk Art Museum at Sonargaon.

Answer: 6
Zainul Abein is our pride. He is the pioneer of Bangladeshi modern art. He is highly admired for his Bengal `Famine Sketches'. He graduated from the Govt. School of Art in Kolkata. He was also appointed as a teacher there.
Or,
Zainul Abedin is the harbinger of modern Bangladeshi art. He was born in Kishoreganj. He graduated from the Government School of Art in Kolkata. Later he founded the Folk Art Museum at Sonargaon. Finally he earned Governor's Gold Medal in 1938.

7. Read the passage again. Now, write the summary of the passage.
Answer: 7
Zainul Abedin is the pioneer of Bangladeshi modern art. He is widely acclaimed for his Bengal `Famine Sketches'. He depicted the extremely shocking pictures with human compassion. He produced a series of brush and ink drawings that became they lively images of human sufferings. Actually from his school life he developed a habit of painting.

পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনীপ্রশ্নোত্তর


পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনীপ্রশ্নোত্তর দেওয়া হলো।

সঠিক উত্তরটি খাতায় লিখ।
১১। নিচের কোনটি খাদ্যের প্রধান উপাদান?
ক. আমিষ খ. পানি
গ. ভিটামিন ঘ. খনিজ লবণ
উত্তর: ক. আমিষ।
১২। নিচের কোনটি জাঙ্ক ফুড?
ক. মটরশুঁটি খ. চকলেট
গ. নোনা ইলিশ ঘ. মাখন
উত্তর: খ. চকলেট।
১৩। দেহে তাপ শক্তি জোগান দেয় কোনটি?
ক. শর্করা খ. খনিজ লবণ
গ. পানি ঘ. ভিটামিন
উত্তর: ক. শর্করা।
১৪। মোরব্বা কীভাবে সংরক্ষণ করা হয়?
ক. হিমাগারে রেখে খ. পানিতে ডুবিয়ে রেখে
গ. রোদে শুকিয়ে ঘ. ফরমালিন মিশিয়ে
উত্তর: গ. রোদে শুকিয়ে।
১৫। ফ্রুট লুপস তৈরি করা হয় কাদের জন্য?
ক. বৃদ্ধ খ. মহিলা গ. পুরুষ ঘ. শিশুদের জন্য
উত্তর: ঘ. শিশুদের জন্য।
১৬। আলু, পিঁয়াজ ও গাজর কোথায় সংরক্ষণ করা যায়?
ক. হিমাগারে খ. খোলা জায়গায়
গ. বস্তায় ঘ. মাচায়
উত্তর: ক. হিমাগারে।
১৭। কোনটিতে ক্যালসিয়াম কার্বাইড মেশানো হয়?
ক. শুঁটকি খ. মাছ গ. ফল ঘ. মিষ্টি
উত্তর: গ. ফল।
১৮। কোনটিতে ফরমালিন মেশানো হয়?
ক. মিষ্টি খ. মাছ গ. মাংস ঘ. শুঁটকি
উত্তর: খ. মাছ।

নবম শ্রেণির হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর

নবম শ্রেণির হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

৯. দুতরফা দাখিলা পদ্ধতিতে মুনাফা-জাতীয় আয় ও ব্যয় দ্বারা নির্দিষ্ট সময় পরে কী তৈরি করা হয়? ক. খতিয়ান খ. রেওয়ামিল
গ. কার্যপত্র ঘ. বিশদ আয়বিবরণী
১০. দুতরফা দাখিলা পদ্ধতিতে কোনটি সহজেই নিয়ন্ত্রণ করা যায়?
ক. বড় অঙ্কের ব্যয় খ. অতিরিক্ত ব্যয়
গ. নিট ক্ষতি ঘ. ক্ষুদ্র ব্যয়
১১. হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১২. কোনটির ফলে সম্পদের হ্রাস-বৃদ্ধি ঘটে?
ক. অবচয় খ. লেনদেন গ. ক্রয় ঘ. বিক্রয়
১৩. ব্যবসা শুরু করার জন্য মালিক প্রথমে কোনটি আনেন?
ক. নগদ টাকা খ. আসাবাব
গ. ঋণ ঘ. মূলধন
১৪. মালিকানা স্বত্বের পরিমাণ কী হলে ডেবিট হয়? ক. বৃদ্ধি খ. শূন্য গ. হ্রাস ঘ. বেশি
১৫. আয়ের পরিমাণ কী হলে ডেবিট হয়?
ক. বৃদ্ধি খ. হ্রাস গ. পরিবর্তন ঘ. উন্নতি
১৬. ব্যয়ের পরিমাণ কী হলে ডেবিট হয়?
ক. সমান খ. বৃদ্ধি গ. হ্রাস ঘ. পরিবর্তন
১৭. ধারে পণ্য ক্রয়ের লেনদেন কোথায় লিপিবদ্ধ করা হয়?
ক. প্রকৃত জাবেদায় খ. ক্রয় জাবেদায়
গ. প্রাপ্তি জাবেদায় ঘ. পাওনা লিপিতে।
১৮. ধারে ক্রীত পণ্য ফেরতসংক্রান্ত লেনদেন কোন জাবেদায় লেখা হয়?
ক. নগদপ্রাপ্তি খ. ক্রয়প্রাপ্তি
গ. বিক্রয়-ফেরত ঘ. প্রকৃত
১৯. ধারে বিক্রীত পণ্য ফেরত এলে কোন জাবেদায় লেখা হয়?
ক. ক্রয় খ. বিক্রয়-ফেরত
গ. বিক্রয় ঘ. ক্রয়-ফেরত
২০. হিসাবচক্রের প্রথম ধাপ কোনটি?
ক. ব্যবসা শনাক্তকরণ
খ, লেনদেন শনাক্তকরণ
গ. লেনদেন সৃষ্টি ঘ. জাবেদাভুক্তকরণ
২১. হিসাবচক্রের মোট কয়টি ধাপ?
ক.৬ খ. ১২ গ. ৮ ঘ. ১০
২২. হিসাবচক্রের তৃতীয় ধাপ কোনটি?
ক. লেনদেনশনাক্তকরণ খ. জাবেদাভুক্তকরণ
গ. খতিয়ানের রূপান্তর ঘ. রেওয়ামিল প্রস্তুত
২৩. হিসাবচক্রের দ্বিতীয় ধাপ কোনটি?
ক. ঘটনা খ. লেনদেন
গ. হিসাব ঘ. আর্থিক ফলাফল
২৪. জাবেদাভুক্তকরণ হিসাবচক্রে কততম ধাপ?
ক. দ্বিতীয় খ. তৃতীয় গ. চতুর্থ ঘ. পঞ্চম
২৫. হিসাবকরণ শুরুতে বিগত বছরের কোনটিকে ক্রেডিট করা হয়?
ক. সম্পদ খ. আয় গ. দায় ঘ. উত্তোলন
২৬. হিসাবচক্রের সপ্তম ধাপ কোনটি?
ক. রেওয়ামিল প্রস্তুত খ. সমন্বয়সাধন
গ. কার্যপত্র প্রস্তুত ঘ. আর্থিক বিবরণী
২৭. হিসাবপরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা হিসাবচক্রের কততম?
ক. সপ্তম খ. অষ্টম গ. নবম ঘ. দশম
২৮. সমপনী দাখিল হিসাবচক্রেরর কততম ধাপ?
ক. সপ্তম খ. অষ্টম গ. নবম ঘ. দশম
২৯. আর্থিক বিবরণী হিসাবচক্রের কততম ধাপ?
ক. সপ্তম খ. অষ্টম গ. নবম ঘ. দশম
৩০. হিসাবচক্রের অষ্টম ধাপ—
ক. সমাপনী দাখিলা খ. কার্যপত্র প্রস্তুত
গ. আর্থিক বিবরণী ঘ. সমাপনী দাখিলা
৩১. রেওয়ামিল প্রস্তুতকরণ হিসাবচক্রের কততম ধাপ? ক. তৃতীয় খ. চতুর্থ গ. পঞ্চম ঘ. ষষ্ঠ
৩২. একতরফা দাখিলা পদ্ধতি কোন ধরনের হিসাব পদ্ধতি?
ক. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ খ. মধ্যযুগীয়
গ. আধুনিক ঘ. বৈজ্ঞানিক।
৩৩. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে—
ক. আয় বেশি হয় খ. ব্যয় বেশি হয়
গ. সুষ্ঠু হিসাব রাখা হয় ঘ. ব্যয় হ্রাস পায়
৩৪. হিসাবচক্রের সপ্তম ধাপ কোনটি?
ক. রেওয়ামিল প্রস্তুতকরণ খ. সমন্বয়সাধন
গ. কার্যপত্র প্রস্তুত ঘ. আর্থিক বিবরণী
৩৫. হিসাবচক্রের বিভিন্ন ধাপ ধারাবাহিকতা রক্ষা করে— ক. একে অন্যের সঙ্গে
খ. প্রতিটি লেনদেনের সঙ্গে
গ. পূর্ববর্তী ও পরবর্তী বছরের সঙ্গে
ঘ. প্রতিটি হিসাবকালের সঙ্গে
# নিচের উদ্দীপক থেকে ৩৬-৪১ পর্যন্ত প্রশ্নের উত্তর দাও:
ব্যবসায়ী রফিকের হিসাবরক্ষক একটি বিশেষ পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করার পর সঠিক ফলাফল নির্ণয় করতে পারলেন না। ফলে, বর্তমান তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে লেনদেনকে প্রথমে লিপিবদ্ধ করেন এবং একটি ধারাবাহিক প্রক্রিয়ায় শেষ করেন। এতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচই করার পর সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করতে সক্ষম হয়েছেন।
৩৬. ব্যবসায়ী রফিকের হিসাব রাখার বিশেষ পদ্ধতি কোনটি?
ক. একতরফা দাখিলা খ. দুতদরফা দাখিলা
গ. তিনতরফা ঘ. মিশ্র
৩৭. ব্যবসায়ী রফিকের বর্তমান হিসাব রাখার পদ্ধতি কোনটি?
ক. একতরফা দাখিলা খ. দুতরফা দাখিলা
গ. তিনতরফা ঘ. মিশ্র
৩৮. বর্তমান পদ্ধতিতে তাঁর হিসাবরক্ষক লেনদেনের কয়টি পর্যায়ে সংরক্ষণ করেন?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৩৯. রফিক সঠিক আর্থিক অবস্থা নিরূপণের আগে কোনটি প্রস্তুত করেন?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. রেওয়ামিল ঘ. চূড়ান্ত হিসাব
৪০. রফিকের বর্তমান হিসাব রাখার প্রক্রিয়াই হলো প্রয়োগমূলক—
ক. প্রকৃত হিসাবজ্ঞািন খ. হিসাবব্যবস্থা
গ. হিসাবপদ্ধতি ঘ. হিসাবচক্র
৪১. রফিকের ব্যবসায়ের আর্থিক অবস্থা বলতে বোঝায় উচ্চতর দক্ষতা—
i. রেওয়ামিলের সমষ্টি
ii. আর্থিক অবস্থার বিবরণী
iii. মোট সম্পদ ও দায়ের তালিকা।
কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
#নিচের উদ্দীপক পড়ে ৪২-৪৭ পর্যন্ত প্রশ্নের উত্তর দাও:
হাফিজ ১,০০,০০০ টাকার পণ্য মফিজের নিকট থেকে ক্রয় করে নগদে ৫০% ও ৩০% দেয় বিলে নিষ্পত্তি করলেন।
৪২. ৫০,০০০ টাকার লেনদেনটি লিখবেন—
ক. ক্রয় জাবেদায় খ. ক্রয়-ফেরত জাবেদায়
গ. প্রাপ্য বিল ঘ. নগদান বইয়ে
৪৩. মফিজ হিসাবটি কোন বইয়ে লিখবেন?
ক. ক্রয় জাবেদায় খ. প্রদেয় বিল
গ. প্রাপ্য বিল ঘ. নগদান বইয়ে
৪৪. তিনি প্রদেয় বিল বইয়ে লিখবেন কত টাকা?
ক. ১,০০,০০০ টাকা খ. ৫০,০০০ টাকা
গ. ৩০,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা
৪৫. হাফিজের ক্রয় জাবেদার যোগফল কত হবে?
ক. ১,০০,০০০ টাকা খ, ৫০,০০০ টাকা
গ. ৩০,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা
৪৬. লেনদেনটি হাফিজ হিসাবচক্রের দ্বিতীয় পর্যায়ে কয়টি হিসাব খাতে স্থানান্তর করবেন?
ক. দুটি খ. চারটি গ. তিনটি ঘ. পাঁচটি
৪৭. দুতরফা দাখিলার বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেনটিতে দাতাপক্ষের পরিমাণ কত?
ক. ১,০০,০০০ টাকা খ. ৫০,০০ টাকা
গ. ৩০,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা
৪৮. হিসাবচক্রের চতুর্থ ধাপ কোনটি?
ক. সমন্বয় দাখিলা খ. জাবেদাভুক্তকরণ
গ. রেওয়ামিল ঘ. খতিয়ান
৪৯. প্রাপ্ত কমিশন ১,০০০ টাকা। এর দ্বারা ব্যবসায়ের কোনটি হ্রাস-বৃদ্ধি পেয়েছে?
ক. খরচ বৃদ্ধি ও ব্যয় হ্রাস খ. আয় ও সম্পদ বৃদ্ধি
গ. দায় ও সম্পদ বৃদ্ধি ঘ. দায় ও সম্পদ হ্রাস
৫০. নগদ ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা। এর দ্বারা ব্যবসায়ের কী বৃদ্ধি পেয়েছে?
ক. সম্পদ ও দায় খ. সম্পদ
গ. আয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস ঘ. আয় ও দায়।
হিসাববিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৩: ৯. ঘ ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. খ ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. গ ২৭. ঘ ২৮. গ ২৯. খ ৩০. গ ৩১. গ ৩২. ক।.৩৩. গ ৩৪. গ ৩৫. গ ৩৬. ক ৩৭. খ ৩৮. গ ৩৯. ঘ ৪০. গ ৪১. গ ৪২. ঘ ৪৩. ক ৪৪. গ ৪৫. ঘ ৪৬. গ ৪৭. ক ৪৮. ঘ ৪৯. খ ৫০. ক।

অষ্টম শ্রেণির ইংরেজি বিষয়ের ইউনিট-৩, লেসন-৮ (বি) থেকে প্যাসেজ ও প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণির ইংরেজি বিষয়ের ইউনিট-৩, লেসন-৮ (বি) থেকে প্যাসেজ ও প্রশ্নোত্তর দেওয়া হলো।

Ms. Subarna Saha, the class teacher, has just entered the classroom. She is now talking to the students.
‘Why is the classroom so dirty?’ asks Ms Saha. ‘I know the school cleaner is absent today. So what? Can’t we ourselves keep our classroom clean?’ says Ms Saha. ‘Sorry teacher,’ Shafiq, the class captain, says politely. ‘This is our classroom. If you clean it, you will do physical work and feel good. Also it is our responsibility to keep it clean and tidy.’
‘Okay, teacher,’ says Shafiq, ‘We’ll do it from now on.’
‘First, you can make a forum, and select a leader,’ the class teacher suggests. ‘Then divide the cleaning activities among different groups.’
‘It’s really a great idea, teacher,’ says Shafiq. ‘We’ll make the forum now and start working immediately.’
After this, a forum is formed by class 8 students under the leadership of their class captain. The students are divided into several groups and a work plan is made for cleaning. The students decided to make some ground rules. Here is a list of some of the rules:
— Do not spit in the class.
— Do not drop litter in the class.
— Use the bin for trash.
— Keep the desks and chairs in place.
All the students of class 8 are very excited to be involved in this activity at school.
1. Choose the best answer from the alternatives.
(a) Ms. Subarna Saha is a — teacher.
(i) science (ii) physical
(iii) geography (iv) class
(b) The teacher found the class —.
(i) tidy (ii) empty (iii) dirty (iv) clean
(c) The students — with their teacher.
(ij) bored (ii) agreed
(iii) went (iv) worked
(d) The teacher told the students to make a —.
(i) dustbin (ii) organization
(iii) garden (iv) basket
(e) The teacher told the students to — a leader for the forum.
(i) choose (ii) elect
(iii) organize (iv) advise
(f ) The students are — into several groups.
(i) decided (ii) made
(iii) divided (iv) reduced
(g) The students made a list of some —.
(i) work (ii) students
(iii) groups (iv) rules
Answer to the question no-01
(a) = > (iv) class; (b) = > (iii) dirty; (c) = > (ii) agreed; (d) = > (ii) organization; (e) = > (i) choose; (f) = > (iii) divided; (g) = > (iv) rules.

1. Choose the best answer from the alternatives.
    Extra Questions.
(h) The students decided not to drop — in the class.
(i) water (ii) trash (iii) spit (iv) dust
(i) The students became — to make the forum.
(i) angry (ii) sorry (iii) happy (iv) kind
(j) The students — the proposal of their teacher.
(i) accepted (ii) rejected
(iii) cancelled (iv)quit
(k) Ms. Subarna Saha is the class teacher of class —.
(i) IX (ii) VIII (iii) XI (iv) X
(1) The captain of class VIII is —.
(i) Zaman (ii) Sintu (iii) Alam (iv) Shafiq
(m) A — is formed under the leadership of their class captain.
(i) section (ii) forum (iii) group (iv) party
(n) A — is made to clean the classroom.
(i) routine (ii) decision (iii) work plan (iv) team
(o) All the students are very — to be involved in the cleanliness activities.
(i) sorry (ii) excited (iii) sad (iv) cheerful.
Answer to the question no-01 (Extra)
(h) = > (ii) trash; (i) = > (iii) happy; (j) = > (i) accepted; (k) = > forum; (l) = > (iv) Shafiq; (m) = > (ii) forum; (n) = > (iii) work plan; (o) = > (ii) excited.

2. Give short answers to the following questions.
(a) Who is Ms Subarna Saha?
(b) How was the classroom?
(c) Who was absent from the school?
(d) Who is the class captain?
(e) What did the teacher suggest the students?
(f) Who became the leader of the forum?
(g) Why did the students form a forum?
(h) Why did the students make some ground rules?
(i) What did they make for cleaning?
(j) Why did they make several groups?

Answer to the question no-02 :
(a) Ms. Subarna Saha is the class teacher of class eight.
(b) The classroom was dirty.
(c) The school cleaner was absent from the class.
(d) Shafiq is the class captain.
(e) The teacher suggested the students to make a forum to keep their classroom clean.
(f) Shafiq, the class captain, became the leader of the forum.
(g) The students formed a forum to divide the cleaning activities among themselves.
(h) The students made some ground rules so that all could follow them properly.
(i) They made a work plan for cleaning.
(j) They made several groups to divide the activities among them.

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

১. নিচের কোন দুটি বায়ুর মূল উপাদান?
ক. নাইট্রোজেন ও মিথেন  খ. অক্সিজেন ও নাইট্রোজেন
  গ. মিথেন ও অক্সিজেন   ঘ. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড

২. দুর্যোগ কয় ধরনের?
ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দুই

৩. কাজের খোঁজে মানুষ কোথায় ছুটছে?
ক. রাজধানীতে খ. গ্রামে গ. শহরে ঘ. বিদেশে

৪. সারা পৃথিবীতে আজ জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে কেন?
ক. ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি কারণে
খ. পানি দূষিত হওয়ার কারণে
গ. ঝড়-বৃষ্টির কারণে
ঘ. সমুদ্রের গভীরতা হ্রাস পাওয়ার কারণে

৫. নিচের কোনটির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে?
ক. বৃক্ষরোপণ খ. বৃক্ষনিধন
গ. সামাজিক বনায়ন ঘ. পরিকল্পিত বনায়ন

৬. ‘গ্রিনহাউস-প্রক্রিয়া’ মূলত কী?
ক. কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন খ. ওজোন গ্যাস গ. অক্সিজেন গ্যাসের আরেক নাম
ঘ. সবুজের সমারোহ

৭. গ্রিনহাউস গ্যাসের আরেক নাম কী?
ক. সবুজ গ্যাস খ. তাপ বৃদ্ধিকারক গ্যাস
গ. রঙিন গ্যাস ঘ. তাপহীন গ্যাস

৮. গ্রিনহাউস গ্যাস পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডলে কিসের মতো আচ্ছাদন তৈরি করে?
ক. ছাতার মতো খ. ডিমের মতো
গ. চাদরের মতো ঘ. গোলকের মতো

৯. বৈশ্বিক উষ্ণায়নের ফলে কী হচ্ছে?
ক. পৃথিবী সবুজ হচ্ছে
খ. সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে
গ. বায়ুমণ্ডল শীতল হচ্ছে
ঘ. পৃথিবী ক্রমাগত ঠান্ডা হচ্ছে

১০. নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. মিথেন ঘ. অক্সিজেন ও নাইট্রোজেন

১১. মানুষের সৃষ্ট গ্যাস নিচের কোনটি?
ক. সিএফসি খ. নাইট্রোজেন
গ. অক্সিজেন ঘ. মিথেন।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

১২. সিএফসির পূর্ণ রূপ কী?
ক. ক্লিন ফ্লোরো কার্বন খ. ক্লিয়ার ফ্লোরো কার্বন
গ. ক্লোরো ফ্লোরো কার্বন ঘ. ক্লোরো ফ্লাওয়ার কার্বন

১৩. হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রূপ নিচের কোনটি? ক. এইচসিএফসি খ. এইচটিএফসি
গ. এইচডিএফসি ঘ. এইচএইচএফসি

১৪. গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
ক. ২০ খ. ২২ গ. ২৩ ঘ. ২৫

১৫. গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
ক. ১৯ খ. ২০ গ. ২১ ঘ. ২২

১৬. গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
ক. ৭০ ভাগ খ. ৮০ ভাগ গ. ৯০ ভাগ ঘ. ১০০ ভাগ

১৭. রেফ্রিজারেটর কোন গ্যাসটি উৎপাদন করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. মিথেন ঘ. গ্রিনহাউস

১৮. ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তর কোনটি?
ক. ওজোন স্তর খ. আয়নস্ফিয়ার
গ. ট্রপোস্ফিয়ার ঘ. প্রথম স্তর

১৯. সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত কি.মি.? ক. ১২ কি.মি. খ. ১১ কি.মি.
গ. ১০ কি.মি. ঘ. ৯ কি.মি.

২০. ওজোন স্তর ভূপৃষ্ঠ থেকে কত কি.মি. পর্যন্ত বিস্তৃত?
ক. ৩৫ কি.মি. খ. ৩০ কি.মি.
গ. ২৫ কি.মি ঘ. ২০ কি. মি.

২১. ওজোন স্তর কীভাবে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে?
ক.সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে
খ. সূর্যের অতিবেগুনি রশ্মি ছড়িয়ে দিয়ে
গ. সূর্যের থেকে আলো নিয়ে
ঘ. সূর্যকে আলো দিয়ে সহযোগিতা করে

২২. ওজোন স্তর ক্ষতির কারণে ভূপৃষ্ঠে অতিবেগুনি রশ্মির প্রভাব শতকরা কত ভাগ বৃদ্ধি পেয়েছে?
ক. দুই ভাগ খ. তিন ভাগ গ. চার ভাগ ঘ. পাঁচ ভাগ

২৩. বিশ্বের উন্নত দেশগুলো কীভাবে পরিবেশ নষ্ট করছে?
i. অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে
ii. পারমাণবিক চুল্লি ব্যবহার করে
iii. শিল্প-কারখানা বর্জ্য ও কালো ধোঁয়া নির্গত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i.
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
ধ্যায়-৮: ১. খ ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. ক.১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. ক ২২. ঘ ২৩. খ।

অ

5ম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনীপ্রশ্নোত্তর,শূন্যস্থান পূরণ

5ম শ্রেণির  প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনীপ্রশ্নোত্তর,শূন্যস্থান পূরণ
সঠিক উত্তরটি খাতায় লিখ।
১। নিচের কোনটি জাঙ্ক ফুড?
ক. আলুর ভর্তা খ. রুটি গ. পটোটো চিপস ঘ. পরটা
উত্তর: গ. পটোটো চিপস।
২। খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে কী হয়?
ক. দাঁত অকার্যকর হয় খ. বাচ্চারা ভারী দেহধারী হয়
গ. লিভার ও কিডনি অকার্যকর হয় ঘ. শিশুরা শুকিয়ে যায়
উত্তর: গ. লিভার ও কিডনি অকার্যকর হয়।
৩। নিচের কোন রাসায়নিক পদার্থ খাদ্যে ভেজাল হিসেবে মেশানো হয়?
ক. আয়োডিন খ. ফরমালিন গ. ক্যালসিয়াম ঘ. কার্বোহাইড্রেড
উত্তর: খ. ফরমালিন।
৪। বয়স, উচ্চতা ও দেহের ওজন ছাড়া আর কী কারণে খাদ্যের মাধ্যমে বেশি তাপশক্তি সরবরাহ করতে হয়?
ক. পড়ালেখা খ. ঘুমানো গ. কায়িক শ্রম ঘ. অফিসে চাকরি করা
উত্তর: গ. কায়িক শ্রম।
৫। খাদ্যের মোট কয়টি উপাদান রয়েছে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
উত্তর: ঘ. ছয়টি।
৬। খাদ্যের প্রধান উপাদান কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৬টি উত্তর: খ. ৩টি।
৭। রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় কোনটি?
ক. ডাল খ. মাছ গ. মাংস ঘ. ফল উত্তর: ক. ডাল।
৮। মাংস ফ্রিজে রেখে কয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়?
ক. ২-৩ মাস খ. ৩-৪ মাস গ. ৪-৫ মাস ঘ. ৫-৬ মাস
উত্তর: ঘ. ৫-৬ মাস।
৯। নিচের কোনটিতে পচনকারী জীবাণু জন্মাতে পারে না?
ক. মাছ খ. চিনি গ. জলপাই ঘ. পিয়াজ
উত্তর: খ. চিনি।
১০। মাছে কোন রাসায়নিক পদার্থটি মেশানো হয়?
ক. ক্যালসিয়াম খ. বিষাক্ত পাউডার গ. ফরমালিন ঘ. স্যাকারিন
উত্তর: গ. ফরমালিন।
 ১১। নিচের কোনটি খাদ্যের প্রধান উপাদান?
ক. আমিষ খ. পানি
গ. ভিটামিন ঘ. খনিজ লবণ
উত্তর: ক. আমিষ।
১২। নিচের কোনটি জাঙ্ক ফুড?
ক. মটরশুঁটি খ. চকলেট
গ. নোনা ইলিশ ঘ. মাখন
উত্তর: খ. চকলেট।
১৩। দেহে তাপ শক্তি জোগান দেয় কোনটি?
ক. শর্করা খ. খনিজ লবণ
গ. পানি ঘ. ভিটামিন
উত্তর: ক. শর্করা।
১৪। মোরব্বা কীভাবে সংরক্ষণ করা হয়?
ক. হিমাগারে রেখে খ. পানিতে ডুবিয়ে রেখে
গ. রোদে শুকিয়ে ঘ. ফরমালিন মিশিয়ে
উত্তর: গ. রোদে শুকিয়ে।
১৫। ফ্রুট লুপস তৈরি করা হয় কাদের জন্য?
ক. বৃদ্ধ খ. মহিলা গ. পুরুষ ঘ. শিশুদের জন্য
উত্তর: ঘ. শিশুদের জন্য।
১৬। আলু, পিঁয়াজ ও গাজর কোথায় সংরক্ষণ করা যায়?
ক. হিমাগারে খ. খোলা জায়গায়
গ. বস্তায় ঘ. মাচায়
উত্তর: ক. হিমাগারে।
১৭। কোনটিতে ক্যালসিয়াম কার্বাইড মেশানো হয়?
ক. শুঁটকি খ. মাছ গ. ফল ঘ. মিষ্টি
উত্তর: গ. ফল।
১৮। কোনটিতে ফরমালিন মেশানো হয়?
ক. মিষ্টি খ. মাছ গ. মাংস ঘ. শুঁটকি
উত্তর: খ. মাছ।
 শূন্যস্থান পূরণ করো
১। খাদ্যের—দেহে কাজ করার শক্তি জোগায়।
উত্তর: খাদ্যের উপাদানসমূহ দেহে কাজ করার শক্তি জোগায়।
২। তীব্র ঠান্ডায় খাদ্যে—জন্মায় না।
উত্তর: তীব্র ঠান্ডায় খাদ্যে জীবাণু জন্মায় না।
৩। খাদ্যে—ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
উত্তর: খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্যের ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
৪। —ফুডে খাদ্য আঁশ নেই।
উত্তর: জাঙ্ক ফুডে খাদ্য আঁশ নেই।
৫। খাদ্যের—উপাদান মিলে সুষম খাদ্য তৈরি হয়।
উত্তর: খাদ্যের ছয়টি উপাদান মিলে সুষম খাদ্য তৈরি হয়।
৬। সুস্থ সবল দেহের জন্য সকলের—খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
উত্তর: সুস্থ সবল দেহের জন্য সকলের সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
৭। আমিষ দেহের গঠন, বৃদ্ধিসাধন ও—করে।
উত্তর: আমিষ দেহের গঠন, বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করে।
৮। ফ্রিজের ঠান্ডায় সবজি, ফল ও—বেশ কিছুদিন ভালো থাকে।
উত্তর: ফ্রিজের ঠান্ডা তাপে সবজি, ফল ও বীজ বেশ কিছুদিন ভালো থাকে।
৯। আলু-পিঁয়াজ সংরক্ষণ করা হয়—।
উত্তর: আলু-পিঁয়াজ সংরক্ষণ করা হয় হিমাগারে।
১০। মিষ্টিতে ভেজাল হিসাবে মেশানো হয়—।
উত্তর: মিষ্টিতে ভেজাল হিসাবে মেশানো হয় স্যাকারিন।
১১। বার্গার এক প্রকার—ফুড।
উত্তর: বার্গার এক প্রকার জাঙ্ক ফুড।
১২। জাঙ্ক ফুড একধরনের—খাদ্য।
উত্তর: জাঙ্ক ফুড একধরনের কৃত্রিম খাদ্য।
১৩। কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে—ও কিডনি অকার্যকর হয়।
উত্তর: কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে লিভার ও কিডনি অকার্যকর হয়।
১৪। জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য—।
উত্তর: জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
১৫। ফ্রুট লুপস—জন্য তৈরি করা হয়।
উত্তর: ফ্রুট লুপস শিশুদের জন্য তৈরি করা হয়।
১৬। জাঙ্ক ফুডে উচ্চমাত্রায় চর্বি, লবণ বা—থাকে।
উত্তর: জাঙ্ক ফুডে উচ্চমাত্রায় চর্বি, লবণ বা চিনি থাকে।
১৭। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে দেহ—হয়ে পড়ে।
উত্তর: অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে দেহ ভারী হয়ে পড়ে।
১৮। যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি—প্রয়োজন।
উত্তর: যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি শক্তি প্রয়োজন।
১৯। ভিটামিন ও খনিজ লবণ দেহের—মতো থাকতে হবে।
উত্তর: ভিটামিন ও খনিজ লবণ দেহের চাহিদা মতো থাকতে হবে।
২০। খাদ্যদ্রব্য উচ্চতাপে জীবাণু ধ্বংস করে—পাত্রে এক বছর পর্যন্ত—করা যায়।
উত্তর: খাদ্যদ্রব্য উচ্চতাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়।
২১। খুব ঠান্ডায় জমিয়ে গলদা চিংড়ি—ও—রপ্তানি করা হয়।
উত্তর: খুব ঠান্ডায় জমিয়ে গলদা চিংড়ি সংরক্ষণ ও বিদেশে রপ্তানি করা হয়।
২২। লবণ, চিনি, সিরকা ও তেলের মধ্যে—জীবাণু জন্মাতে পারে না।
উত্তর: লবণ, চিনি, সিরকা ও তেলের মধ্যে পচনকারী জীবাণু জন্মাতে পারে না।
২৩। খাদ্যদ্রব্যকে—করার জন্যই মূলত কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহার করা হয়।
উত্তর: খাদ্যদ্রব্যকে আকর্ষণীয় করার জন্যই মূলত কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহার করা হয়।
২৪। রং ও রাসায়নিক ব্যবহারে শরীরের—কমে যায়।
উত্তর: রং ও রাসায়নিক ব্যবহারে শরীরের বৃদ্ধি কমে যায়।

Thursday, 3 January 2013

পি এস সি ও এস এস সি পরিক্ষা 2013









2013 সালের নতুন বইযয়র কভার পেইজ।

2013 সাল থেকে চালু হওয়া শিক্ষাক্রমের নতুন বইগুলো দেখতে আসলেই চমৎকার হয়েছে তো চলেন সবাই একবার দেখে নেই কয়েকটা বইয়ের কভারপেইজ।