আমাকে একটু দেখুন।

Loading...

Saturday, 22 June 2013

নবম-দশম শ্রেণী বাংলা প্রথম পত্র

http://rccbd2013.blogspot.com/
 নবম-দশম শ্রেণী বাংলা প্রথম পত্রজ্ঞানমূলক প্রশ্ন
বৃক্ষ
রবীন্দ্রনাথ ঠাকুর
১। 'বৃক্ষ' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
উত্তর : বনবাণী
২। 'বৃক্ষ' কবিতাটি কোন কবিতার অংশবিশেষ?
উত্তর : বৃক্ষবন্দনা
৩। ঋতুর উৎসবের স্রষ্টা কে?
উত্তর : বৃক্ষ
৪। কবি কাকে মৃত্তিকার 'বীর সন্তান' নামে অভিহিত করেছেন?
উত্তর : বৃক্ষকে
৫। 'পল্লব' শব্দের অর্থ কী?
উত্তর : কচিপাতা, কিশলয়
৬। 'বসুন্ধরা' শব্দের অর্থ কী?
উত্তর : পৃথিবী
৭। বৃক্ষ কোথা থেকে সূর্যের আহ্বান শুনেছিল?
উত্তর : অন্ধ ভূমিগর্ভ হতে
৮। 'শ্যামলের সিংহাসন প্রতিষ্ঠিলে অদম্য নিষ্ঠার'- বৃক্ষ কোথায় শ্যামলের সিংহাসন প্রতিষ্ঠা করেছে?
উত্তর : দুর্গম দ্বীপের শূন্য তীরে।
৯। 'শাখায় রচিলে তব সংগীতের আদিম আশ্রয়' কে রচনা করল?
উত্তর : বৃক্ষ
১০। কে সুরের বিচিত্র বর্ণে আপনার দৃশ্যহীন তনু রঞ্জিত করে নিল?
উত্তর : বায়ু
১১। 'ইন্দ্রের অপ্সরী' বলতে কবি কাদের বুঝিয়েছেন?
উত্তর : স্বর্গের সুন্দরী রমণী
১২। 'ইন্দ্রধনু' অর্থ কী?
উত্তর : রংধনু
১৩। ইন্দ্রের অপ্সরীরা লীলা নৃত্যে কী বর্ষণ করেছে?
উত্তর : যৌবন অমৃত রস
১৪। বৃক্ষ সূর্যালোক থেকে আপন প্রাণে কী টেনে নেয়?
উত্তর : রূপশক্তি
১৫। 'বাখানি' শব্দের অর্থ কী?
উত্তর : ব্যাখ্যা করা
১৬। ইন্দ্রের অপ্সরীরা মেঘে মেঘে কী হেনে বাষ্পপাত্র চূর্ণ করেছে?
উত্তর : কঙ্কন
১৭। 'কঙ্কন' শব্দের অর্থ কী?
উত্তর : চুড়ি
১৮। 'সন্তরি সমুদ্র-ঊর্মি'- 'ঊর্মি অর্থ কী?
উত্তর : ঢেউ
১৯। বৃক্ষ কাকে মুগ্ধ করে চিহ্নহীন প্রান্তরে প্রান্তরে আপন পন্থা বিস্তার করেছে?
উত্তর : ধূলিকে
২০। বৃক্ষ মৃত্তিকাকে কোথা থেকে মুক্তিদান করতে সংগ্রাম ঘোষণা করেছে?
উত্তর : মরুর দারুণ দুর্গ হতে
২১। বৃক্ষ বসুন্ধরাকে কিভাবে সাজিয়েছে?
উত্তর : অনন্ত যৌবনা করে
২২। আলোকের প্রথম বন্দনাকারী কে?
উত্তর : বৃক্ষ
২৩। কে একদিন বাণীশূন্য ছিল?
উত্তর : পৃথিবী
২৪। বৃক্ষের বর্ণবৈচিত্র্যের উৎস কী?
উত্তর : সূর্যালোক
২৫। 'ছন্দোহীন পাষাণের বক্ষ' পরে; আনিলে বেদনা- এ বেদনা কিসের?
উত্তর : সৃষ্টির
২৬। 'শ্যামলের সিংহাসন' বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর : সবুজের সমারোহ
২৭। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনাম ব্যবহার করেছেন?
উত্তর : ভানুসিংহ
২৮। কবি কাকে সংগীতের 'আদিম আশ্রয়' বলেছেন?
উত্তর : বৃক্ষ শাখাকে
২৯। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : বনফুল
৩০। কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : গীতাঞ্জলি।

No comments:

Post a Comment