|
বহনির্বাচনী প্রশ্নের উপযোগী উত্তর:
জ্যামিতি
বৃত্তের ব্যসার্ধের সমান চাপ
বৃত্তের কেন্দ্র যে কোন উত্পন্ন করে
তাকে কি
কোণ বলে?
|
রেডিয়ান কোণ
|
|
কোনটি ৩৫ ডিগ্রি
কোণের পূরক
কোণ?
|
৫৫ডিগ্রি
|
|
The greatest number of diagonals that can be drawn from
one vertex of a regular 6- sided polygon is :
|
3
|
|
একটি সমকোণী ত্রিভুজের
লম্ব ভূমি
অপেক্ষা ২ সে:মি:ছোট;কিন্তু অতিভুজ
২ সে:মি: বড়
।অতিভুজের
দৈর্ঘ্য কত ?
|
১০ সে:মি:
|
|
একটি সাবানের আকার
৫ সে:মি:× ৪সে:মি:× ১.৫ সে:মি: হলে
৫৫ সে:মি: দৈর্ঘ্য,
৪৮ সে:মি:প্রস্থ
এবং ৩০
সে:মি:
উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি
সাবান রাখা
যাবে ?
|
২৬৪০ টি
|
|
ত্রিভুজের একটি কোণ
উহার অপর
দুইটি কোণের
সমষ্টির সমান হলে ত্রিভুজটি -
|
সমকোণী
|
|
একটি বৃত্তের ব্যাসার্ধকে
যদি rথেকে
বৃদ্ধি করে
r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল
দ্বিগুণ হয় । r এর মান
কত ?
|
n/√2-1
|
|
গোলকের ব্যাসার্ধ ৫০%
বৃদ্ধি করা
হলে ক্ষেত্রফল
শতকরা কত
বৃদ্ধি পাবে?
|
১২৫
|
|
সুষম বহুভুজের একটি
অন্তঃকোণের পরিমাণ ১৩৫'হলে এর
বাহুর সংখ্যা
কত?
|
৮
|
|
ABD বৃত্তে AB এবং CD দুটি
সমান জ্যা
পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি
সত্য?
|
PB=PD
|
|
চারটি সমান বাহু
দ্বারা সীমাবদ্ধগ
একটি ক্ষেত্র
যার একটি
কোনও সমকোণ
নয়, এরূপ
চিত্রকে বলা হয় -
|
রম্বস
|
|
একটি সমবাহু ত্রিভুজের
একটি বাহু
১৬ মিটার
। ত্রিভুজের
ক্ষেত্রফল কত ?
|
৬৪√৩
বর্গমিটার
|
|
y =3x+2, y = -3x+2 এবং
y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী?
|
একটি সমদ্বিবাহু
ত্রিভুজ
|
|
একটি সমবাহু ষড়ভুজের
অভন্ত্যরে অঙ্কিত বৃহতম বৃত্তের আয়তন
১০০n হলে
ঐ ষড়ভুজের
আয়তন কত?
|
২০০√৩
|
|
১৮ ফুট উঁচু
একটি খুঁটি
এমনভাবে ভেঙে গেল যে ভাঙা
অংলটি বিচ্ছিন্ন
না হয়ে
ভূমির সাথে
৩০০ কোণে
স্পর্শ করলো
খুঁটিটি মাটি থেকে কত ফুট
উঁচুতে ভেঙে
গিয়েছিল?
|
৬ ফুট
|
|
একটি ৫০ মিটার
লম্বা মই
একটি খাড়া
দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা
হয়েছে।মইয়ের এক প্রান্ত মাটি হতে
৪০ মিটার
উচ্চে দেয়ালকে
স্পর্শ করে।মই
এর অপর
প্রান্ত হতে দেয়ালের দূরত্ব-
|
৩০
|
|
x+y-1=0,x-y+1=0 এবং
y+3=0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত
ত্রিভুজটি -
|
সমদ্বিবাহু
|
|
পরস্পরকে স্পর্শ করে
আছে এমন
তিনটি বৃত্তের
কেন্দ্র,P,Q,R এবং PQ=a,QR=b,RP=c হলে
P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে-
|
c+a-b
|
|
৫৬ ফুট ব্যাসের
একটি বৃত্তাকার
ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র
করলে, বর্গক্ষেত্রের
যে কোন
এক দিকের
দৈর্ঘ্য কত হবে?
|
৪৯.৬
ফুট
|
|
একটি বাড়ি ৪০
ফুট উঁচু।
একটি মইয়ের
তলদেশ মাটিতে
বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট
দূরে রাখা
আছে। উপরে
মইটি বাড়িটির
চাঁদ ছুঁয়ে
আছে। মইটি
কত ফুট
লম্বা?
|
৪১ ফুট
|
|
বৃত্তের একই চাপের
ওপর দন্ডায়মান
কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত
গুণ?
|
২
|
|
একটি সমদ্বিবাহু ত্রিভুজের
ভূমি ১৬
মিঃ এবং
অপর দুটি
বাহুর প্রতিটি
১০ মিঃ
হলে ত্রিভুজটির
ক্ষেত্রফল কত?
|
৪৮ বঃ
মিঃ
|
|
একটি সরলরেখার উপর
অংকিত বর্গ
ঐ সরলরেখার
অর্ধেকের উপর অংকিত বর্গের কত
গুণ?
|
চারগুণ
|
|
দুটি লম্বালম্বি পরিমাণ
5N এবং 4N , তাদের লব্ধি পরিমাণ কত?
|
√41 N
|
|
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের
ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু
হতে ভূমির
উপর অংকিত
লম্বের দৈর্ঘ্য
১২ গজ
হলে ভূমির
দৈর্ঘ্য কত?
|
১৪ গজ
|
|
চতুর্ভুজের চার কোণের
অণুপাত ১:২:২:৩ হলে
বৃহত্তম কোণের পরিমাণ হবে-
|
১৩৫
|
|
দুইটি ত্রিভুজের মধ্যে
কোন উপাদানগুলো
সমান হওয়া
সত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও
হতে পারে?
|
তিন কোণ
|
|
pi/6 রেডিয়ান কে ষাটমূলক
পদ্ধতিতে ডিগ্রীতে রূপান্তর করলে কত
ডিগ্রী হবে
?
|
30
|
|
আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়
সমান হলে
তাকে কি
বলে
|
বর্গক্ষেত্র
|
|
একটি বহুভুজের বাহুর
সংখ্যা ৬
হলে, বহুভুজের
অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
|
আট সমকোণ
|
|
স্পর্শ বিন্দুগামি ব্যাসার্ধ
এবং স্পর্শকের
অন্তর্ভুক্ত কোণ—
|
এক সমকোণ
|
|
কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল?
|
ভূমি×উচ্চতা
|
|
কোন ত্রিভুজের তিনটি
বাহুকে বর্ধিত
করলে উৎপন্ন বহিঃস্থ
কোণ তিনটির
সমষ্টি কত?
|
৩৬০°
|
|
সমবাহু ত্রিভুজের বাহুর
দৈর্ঘ্য যদি ‘a’ হয় তবে ক্ষেত্রফল
হবে -
|
√3/4 a^2
|
|
একটি বর্গক্ষেত্রের আয়তন ৪০০ বর্গফুট, তার
একটি বাহু
থেকে ২
গজ কমিয়ে
দিলে যে
বর্গক্ষেত্র থাকবে তার আয়তন_
|
১৯৬ বর্গফুট
|
"সৃষ্টিশীল মনোভাব বিকশিত করার মাধ্যমে উজ্জ্বল ভবিশ্যত নির্মাণে স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের একাডেমিক ও নৈতিক শিক্ষা লাভে সহযোগিতা করাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য"
আমাকে একটু দেখুন।
Loading...
Click Here To Grab This Widget~Design By-Blogdoctor.
Wednesday, 31 July 2013
Thursday, 18 July 2013
প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার্থীদের জন্য সংবাদ
প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার্থীদের জন্য সংবাদ
প্রথম সাময়িক পরীক্ষা ও মডেল টেস্টের খাতা দেখতে গিয়ে শিক্ষকেরা লক্ষ করেছেন, অনেক শিক্ষার্থী সব উত্তর দিতে পারেনি। বাংলা ও ইংরেজির অবস্থা এ ক্ষেত্রে খুবই করুণ। এই প্রশ্নকাঠামো রাখলে পরীক্ষায় সময় বাড়াতে হবে। না হলে শিক্ষার্থীরা আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফল খারাপ করবে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ওই পরীক্ষায় প্রায় ২৬ লাখ শিক্ষার্থী অংশ নেবে।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন প্রথম আলোকে বলেন, এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
এই প্রশ্নকাঠামো তৈরি করেছে নেপ। নেপের মহাপরিচালক নাজমুল হাসান খান বলেন, তাঁদের কাছেও অনেক শিক্ষক অভিযোগ করেছেন। এ জন্য এখন মডেল টেস্ট নেওয়া হচ্ছে। কী কারণে সমস্যা হচ্ছে তা জানার চেষ্টা করা হচ্ছে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এবার নতুন বইয়ের আলোকে নেপ প্রাথমিক শিক্ষা সমাপনীর জন্য প্রশ্নকাঠামো ও নম্বর বণ্টন পদ্ধতি প্রণয়ন করেছে। প্রতি বিষয়ের মোট ১০০ নম্বরের পরীক্ষায় ২৫ নম্বর রাখা হয়েছে বই বহির্ভূত, যোগ্যতাভিত্তিক বা সৃজনশীল অংশের জন্য যা আগে ছিল ১০। কিন্তু পরীক্ষায় সময় রাখা হয়েছে আগের মতোই দুই ঘণ্টা।
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেন, সব বিষয়ে নতুন পদ্ধতি চালু হলেও বাংলা ও ইংরেজির যোগ্যতাভিত্তিক অংশের প্রশ্নকাঠামো নিয়ে শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়ছে। প্রথম আলো কার্যালয়ে এসেও কয়েকজন শিক্ষক এই সমস্যার কথা জানিয়েছেন। তাঁরা বলেছেন, নেপ থেকে দেওয়া নমুনা কাঠামো অনুযায়ী বাংলা প্রশ্নের যোগ্যতাভিত্তিক অংশে প্রথম চারটি প্রশ্ন হবে বইয়ের বাইরে থেকে। এই অংশে একটি অনুচ্ছেদ দেওয়া হবে। তার ভিত্তিতে প্রথমে পাঁচটি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। তবে প্রশ্নের উত্তর সরাসরি অনুচ্ছেদের মধ্যে থাকবে না। এরপর পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে। তারপর যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন এবং উক্ত অনুচ্ছেদের আলোকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এসব প্রশ্নের উত্তরই শিক্ষার্থীদের মেধা খাটিয়ে দিতে হবে।
কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মডেল টেস্ট ও প্রথম সাময়িক পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখা গেছে, বাংলায় প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী সব উত্তর দিতে পারেনি। এ ছাড়া বেশির ভাগ শিক্ষার্থীই সবশেষে থাকা রচনা লিখতে পারেনি।
শিক্ষকেরা বলেন, ইংরেজি বিষয়ে আরও কঠিন প্রশ্নকাঠোমো হয়েছে। এই বিষয়ে প্রথম তিন ক্রমিকের অংশ বইয়ের বাইরে সৃজনশীল কাঠামোয় করা হয়। এই অংশে একটি অনুচ্ছেদ কিংবা একটি সংলাপ অথবা একটি কবিতা বা একটি চিত্রও দেওয়া হতে পারে। যা-ই দেওয়া হোক, তার মধ্য থেকে প্রথম অংশে বহুনির্বাচনী ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। এতে নম্বর থাকবে ১০। শূন্যস্থান পূরণের জন্য থাকবে পাঁচ। এ ছাড়াও পাঁচ থেকে সাতটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার নম্বর হবে ১০। এসব লিখতে হবে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে।
কয়েকজন শিক্ষক বলেন, যোগ্যতাভিত্তিক অংশ পড়ে ও বুঝে উত্তর দিতেই শিক্ষার্থীদের অনেক সময় চলে যায়। ফলে দেখা গেছে ইংরেজিতে মাত্র ২০ শতাংশের মতো শিক্ষার্থী সম্পূর্ণ প্রশ্নোত্তর দিতে পারছে। অন্য শিক্ষার্থীরাও বিষয়গুলো জানে। কিন্তু সময়ের অভাবে উত্তর দিতে না পেরে তারা মন খারাপ করে। গ্রামাঞ্চলে অবস্থা আরও বেশি খারাপ।
সূত্রঃ প্রথম আলো
প্রশ্ন কঠিন, সময় কম বিপাকে শিশুরাঃ
চলতি শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণী তথা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য নতুন চালু করা প্রশ্নকাঠামো কঠিন হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, প্রশ্নকাঠামোর তুলনায় পরীক্ষায় সময়ও যথেষ্ট নয়। ফলে শিক্ষার্থীরা সব উত্তর দিতে পারছে না।প্রথম সাময়িক পরীক্ষা ও মডেল টেস্টের খাতা দেখতে গিয়ে শিক্ষকেরা লক্ষ করেছেন, অনেক শিক্ষার্থী সব উত্তর দিতে পারেনি। বাংলা ও ইংরেজির অবস্থা এ ক্ষেত্রে খুবই করুণ। এই প্রশ্নকাঠামো রাখলে পরীক্ষায় সময় বাড়াতে হবে। না হলে শিক্ষার্থীরা আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফল খারাপ করবে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ওই পরীক্ষায় প্রায় ২৬ লাখ শিক্ষার্থী অংশ নেবে।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন প্রথম আলোকে বলেন, এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
এই প্রশ্নকাঠামো তৈরি করেছে নেপ। নেপের মহাপরিচালক নাজমুল হাসান খান বলেন, তাঁদের কাছেও অনেক শিক্ষক অভিযোগ করেছেন। এ জন্য এখন মডেল টেস্ট নেওয়া হচ্ছে। কী কারণে সমস্যা হচ্ছে তা জানার চেষ্টা করা হচ্ছে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এবার নতুন বইয়ের আলোকে নেপ প্রাথমিক শিক্ষা সমাপনীর জন্য প্রশ্নকাঠামো ও নম্বর বণ্টন পদ্ধতি প্রণয়ন করেছে। প্রতি বিষয়ের মোট ১০০ নম্বরের পরীক্ষায় ২৫ নম্বর রাখা হয়েছে বই বহির্ভূত, যোগ্যতাভিত্তিক বা সৃজনশীল অংশের জন্য যা আগে ছিল ১০। কিন্তু পরীক্ষায় সময় রাখা হয়েছে আগের মতোই দুই ঘণ্টা।
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেন, সব বিষয়ে নতুন পদ্ধতি চালু হলেও বাংলা ও ইংরেজির যোগ্যতাভিত্তিক অংশের প্রশ্নকাঠামো নিয়ে শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়ছে। প্রথম আলো কার্যালয়ে এসেও কয়েকজন শিক্ষক এই সমস্যার কথা জানিয়েছেন। তাঁরা বলেছেন, নেপ থেকে দেওয়া নমুনা কাঠামো অনুযায়ী বাংলা প্রশ্নের যোগ্যতাভিত্তিক অংশে প্রথম চারটি প্রশ্ন হবে বইয়ের বাইরে থেকে। এই অংশে একটি অনুচ্ছেদ দেওয়া হবে। তার ভিত্তিতে প্রথমে পাঁচটি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। তবে প্রশ্নের উত্তর সরাসরি অনুচ্ছেদের মধ্যে থাকবে না। এরপর পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে। তারপর যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন এবং উক্ত অনুচ্ছেদের আলোকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এসব প্রশ্নের উত্তরই শিক্ষার্থীদের মেধা খাটিয়ে দিতে হবে।
কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মডেল টেস্ট ও প্রথম সাময়িক পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখা গেছে, বাংলায় প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী সব উত্তর দিতে পারেনি। এ ছাড়া বেশির ভাগ শিক্ষার্থীই সবশেষে থাকা রচনা লিখতে পারেনি।
শিক্ষকেরা বলেন, ইংরেজি বিষয়ে আরও কঠিন প্রশ্নকাঠোমো হয়েছে। এই বিষয়ে প্রথম তিন ক্রমিকের অংশ বইয়ের বাইরে সৃজনশীল কাঠামোয় করা হয়। এই অংশে একটি অনুচ্ছেদ কিংবা একটি সংলাপ অথবা একটি কবিতা বা একটি চিত্রও দেওয়া হতে পারে। যা-ই দেওয়া হোক, তার মধ্য থেকে প্রথম অংশে বহুনির্বাচনী ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। এতে নম্বর থাকবে ১০। শূন্যস্থান পূরণের জন্য থাকবে পাঁচ। এ ছাড়াও পাঁচ থেকে সাতটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার নম্বর হবে ১০। এসব লিখতে হবে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে।
কয়েকজন শিক্ষক বলেন, যোগ্যতাভিত্তিক অংশ পড়ে ও বুঝে উত্তর দিতেই শিক্ষার্থীদের অনেক সময় চলে যায়। ফলে দেখা গেছে ইংরেজিতে মাত্র ২০ শতাংশের মতো শিক্ষার্থী সম্পূর্ণ প্রশ্নোত্তর দিতে পারছে। অন্য শিক্ষার্থীরাও বিষয়গুলো জানে। কিন্তু সময়ের অভাবে উত্তর দিতে না পেরে তারা মন খারাপ করে। গ্রামাঞ্চলে অবস্থা আরও বেশি খারাপ।
সূত্রঃ প্রথম আলো
ক্রিয়ার কাল: বর্তমান, অতীত, ভবিষ্যৎ ও অনুজ্ঞা
লক্ষ করো: ১. আজ স্কুল খোলা।
২. গতকাল স্কুল বন্ধ ছিল।
৩. আগামীকাল থেকে পরীক্ষা শুরু।
ওপরের বাক্য তিনটিতে ক্রিয়াপদগুলো নিষ্পন্ন হওয়ার বিভিন্ন সময় বোঝানো হয়েছে। প্রথম বাক্যে ‘খোলা’ ক্রিয়াটি বর্তমান সময়ে নিষ্পন্ন হয়। দ্বিতীয় বাক্যে ‘ছিল’ ক্রিয়াটি পূর্বে বা অতীতে সম্পন্ন হয়েছে। তৃতীয় বাক্যে ‘হবে’ ক্রিয়াটি দ্বারা কাজটি পরে বা ভবিষ্যতে সম্পন্ন হবে, এমন ভাব প্রকাশ পেয়েছে। দেখা যাচ্ছে, মনোভাব প্রকাশের জন্য বাক্যের ক্রিয়াপদ বিভিন্ন সময় বা কালে সম্পন্ন হওয়া নির্দেশ করে থাকে। ক্রিয়া সম্পন্ন হওয়ার এই সময় বা কালকে ক্রিয়ার কাল বলে।
# ক্রিয়ার কাল তিন প্রকার। যথা:
১. বর্তমান কাল ২. অতীত কাল
৩. ভবিষ্যৎ কাল
১. বর্তমান কাল: যে ক্রিয়া এখন সম্পন্ন হয় বা হচ্ছে বোঝায়, তাকে বর্তমান কাল বলে। যেমন: আমি পড়ি। সে যায়।
২. অতীত কাল: যে ক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে, তার কালকে অতীত কাল বলে। যেমন: আমি তাকে দেখেছিলাম। মা রান্না করছিলেন।
৩.ভবিষ্যৎ কাল: যে ক্রিয়া ভবিষ্যতে সম্পন্ন হবে এমন বোঝায়, তার কালকে ভবিষ্যৎ কাল বলে। যেমন: বৃষ্টি আসবে। পার্থ নাচবে।
# প্রতিটি কাল আবার কয়েক ভাগে বিভক্ত। যথা :
১. বর্তমান কাল: ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান গ. পুরাঘটিত বর্তমান
২. অতীত কাল:
ক. সাধারণ অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. নিত্যবৃত্ত অতীত
৩. ভবিষ্যৎ কাল: ক. সাধারণ ভবিষ্যৎ
খ. ঘটমান ভবিষ্যৎ গ.পুরাঘটিত ভবিষ্যৎ
১. বর্তমান কাল
ক. সাধারণ বর্তমান: যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয়, তাকে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। যেমন :
সকালে সূর্য ওঠে।
দুই আর দুইয়ে চার হয়।
খ. ঘটমান বর্তমান: যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাকে ঘটমান বর্তমান কাল বলে। যেমন:
আমার ছোট ভাই লিখছে। ছেলেরা এখনো ফুটবল খেলছে।
গ. পুরাঘটিত বর্তমান: যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন:
এখন বাবা অফিস থেকে ফিরেছেন। এবার মা খেতে ডেকেছেন।
২. অতীত কাল
ক. সাধারণ অতীত: যে ক্রিয়া অতীত কালে সাধারণভাবে সংঘটিত হয়েছে, তাকে সাধারণ অতীত কাল বলে।
যেমন :
তিনি খুলনা থেকে এলেন।
আমি খেলা দেখে এলাম।
খ. ঘটমান অতীত: যে ক্রিয়া অতীত কালে চলেছিল, তখনো শেষ হয়নি বোঝায়, তাকে ঘটমান অতীত কাল বলে। যেমন:
রিতা ঘুমাচ্ছিল। সুমন বই পড়ছিল।
গ. পুরাঘটিত অতীত: যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে। যেমন:
আমরা রাজশাহী গিয়েছিলাম।
তুমি কি তার পরীক্ষা নিয়েছিল?
ঘ. নিত্যবৃত্ত অতীত: যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন :
বাবা প্রতিদিন বাজার করতেন।
ছুটিতে প্রতিবছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম।
৩. ভবিষ্যৎ কাল
ক. সাধারণ ভবিষ্যৎ: যে ক্রিয়া পরে বা ভবিষ্যতে সাধারণভাবে সংঘটিত হবে, তার কালকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে।
যেমন-বাবা আজ আসবেন। আমি হব সকালবেলার পাখি।
খ. ঘটমান ভবিষ্যৎ: যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে, তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে। যেমন: সুমন হয়তো তখন দেখতে থাকবে।
মনীষা দৌড়াতে থাকবে।
গ. পুরাঘটিত ভবিষ্যৎ: যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হয়, এমন হলে তার কালকে পুরাঘটিত ভবিষ্যৎ কাল বলে। যেমন:
তুমি হয়তো আমাকে এ কথা বলে থাকবে। সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হবে।
৪. অনুজ্ঞা
আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা ইত্যাদি বোঝাতে বর্তমান ও ভবিষ্যৎ কালের মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয়, তাকে অনুজ্ঞা বলে। যেমন:
১. বর্তমান কালের অনুজ্ঞা: তোমরা কাজ করো। রোহান লিখুক। মিথ্যা কথা বলো না।
বর্তমান কালের অনুজ্ঞার মধ্যম ও নাম পুরুষের রূপ :
২. ভবিষ্যৎ কালের অনুজ্ঞা: সব সময় সত্যি বলবে। বড় হও, বুঝতে পারবে।
ভবিষ্যৎ কালের অনুজ্ঞার মধ্যম ও নামপুরুষের রূপ:
বহুনির্বাচনী প্রশ্নোত্তর:
১. ক্রিয়া যে সময় ঘটে সে সময়কে কী বলে?
ক. নাম পদ খ. ক্রিয়ামূল গ. ক্রিয়ার কাল ঘ. নামপদ
সঠিক উত্তর: গ. ক্রিয়ার কাল
২. কাল কাকে বলে?
ক. ক্রিয়া সংঘটনের সময়কে খ. ক্রিয়ার অবস্থাকে
গ. কর্তা যা করে তাকে ঘ. যেকোনো সময়ে
সঠিক উত্তর: ক. ক্রিয়া সংঘটনের সময়কে
৩. ক্রিয়ার কাল কত প্রকার?
ক. এক প্রকার খ. দুই প্রকার গ. তিন প্রকার ঘ. চার প্রকার
সঠিক উত্তর: গ. তিন প্রকার
৪. প্রত্যেক কাল আবার কয় ভাগে বিভক্ত?
ক. এক প্রকার খ. দুই প্রকার গ. তিন প্রকার ঘ. চার প্রকার
সঠিক উত্তর: ঘ. চার প্রকার
৫. ‘গল্পটি আমি মায়ের মুখে শুনেছি’—বাক্যস্থিত ক্রিয়াটি কোন কাল নির্দেশ করে?
ক. সাধারণ অতীত খ. পুরাঘটিত বর্তমান
গ. নিত্যবৃত্ত অতীত ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: খ. পুরাঘটিত বর্তমান
৬. কোনটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ?
ক. সবাই বসে গল্প করছিল খ. দেখিতে গিয়াছি পর্বত মালা
গ. গাইতাম গান শুনি কোকিলের ধ্বনি
ঘ. ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
সঠিক উত্তর: খ. দেখিতে গিয়াছি পর্বত মালা।
৭. ‘এ বছর আমি এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি’—এ বাক্যের ক্রিয়াপদটি কোন কালের?
ক. সাধারণ অতীত খ. পুরাঘটিত বর্তমান
গ. নিত্যবৃত্ত অতীত ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: খ. পুরাঘটিত বর্তমান
৮. যে ক্রিয়া বরাবর হয় বা এখন হচ্ছে, তার কালকে—
ক. বর্তমান কাল খ. অতীত কাল
গ. ভবিষ্যৎ কাল ঘ. কোনটি নয়
সঠিক উত্তর: ক. বর্তমান কাল
৯. ইতিহাসের ঘটনা বর্ণনায় অতীত কালের ক্রিয়া নিত্য বর্তমান হিসেবে ব্যবহূত হলে, তাকে কোন কাল বলে?
ক. পুরাঘটিত বর্তমান কাল খ. ঘটমান বর্তমার কাল
গ. ঐতিহাসিক বর্তমান কাল ঘ. নিত্যবৃত্ত বর্তমান কাল
সঠিক উত্তর: গ. ঐতিহাসিক বর্তমান কাল
১০. ‘বসন্তের হাওয়া বইছে’—কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান খ. পুরাঘটিত বর্তমান
গ. ঘটমান বর্তমান ঘ. বর্তমান অনুজ্ঞা
সঠিক উত্তর: গ. ঘটমান বর্তমান
১১. কোনটি ঘটমান বর্তমান কালের উদাহরণ নয়?
ক. দিকে দিকে আগুন জ্বলছে খ. মিলা গান গাইছে
গ. আমি দেখলাম চোর পালাচ্ছে ঘ. কাজটি কি তুমি করেছিলে
সঠিক উত্তর: ক. দিকে দিকে আগুন জ্বলছে
১২. তখন আমরাও খেলতাম—কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত কাল খ. ঘটমান বর্তমান কাল
গ. পুরাঘটিত বর্তমান কাল ঘ. নিত্যবৃত্ত অতীত কাল
সঠিক উত্তর: ঘ. নিত্যবৃত্ত অতীত কাল
১৩. যে ক্রিয়া অতীত কালে চলেছিল এবং তখনো শেষ হয়নি এরূপ বোঝায়, তার কালকে কী বলে?
ক. সাধারণ অতীত খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: ঘ. ঘটমান অতীত
১৪. ‘সে পড়ছিল’—কোন কাল নির্দেশ করে?
ক. সাধারণ অতীত খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: ঘ. ঘটমান অতীত
১৫. যে ক্রিয়া আগেই শেষ হয়ে গেছে, তাকে বলে—
ক. পুরাঘটিত অতীত খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: ক. পুরাঘটিত অতীত
১৬. পুরাঘটিত অতীত কালের উদাহরণ কোনটি?
ক. মেয়েটি কাঁদছিল খ. জীবন স্কুলে গিয়েছিল
গ. বইটি পড়েছিলাম ঘ. সব কয়টি
সঠিক উত্তর: ঘ. সব কয়টি
১৭. যে ক্রিয়া অতীত কালে সব সময় ঘটত, তার কালকে কী বলে?
ক. নিত্যবৃত্ত অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান ভবিষ্যৎ
সঠিক উত্তর: ক. নিত্যবৃত্ত অতীত
১৮. তন্বী বেড়াতে গেলে খুকী খুশি হতো—কোন অতীত কালের উদাহরণ? ক. নিত্যবৃত্ত অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: ক. নিত্যবৃত্ত অতীত।
১৯. অতীত কালের অভ্যাস বোঝাতে কোন কাল হয়?
ক. নিত্যবৃত্ত অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: ক. নিত্যবৃত্ত অতীত।
২০. ‘তিনি প্রতিদিন এখানে আসতেন।’ এ বাক্যে ‘আসতেন’ ক্রিয়াটি কোন কালের?
ক. ঘটমান ভবিষ্যৎ খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. নিত্যবৃত্ত অতীত
সঠিক উত্তর: ঘ. নিত্যবৃত্ত অতীত
২১. অতীত কালে যে ক্রিয়া সাধারণত ‘অভ্যস্ততা’ অর্থে ব্যবহূত হয়, তাকে কোন কাল বলে?
ক. পুরাঘটিত অতীত খ. নিত্যবৃত্ত অতীত
গ. ঘটমান বর্তমান ঘ. সাধারণ অতীত
সঠিক উত্তর: খ. নিত্যবৃত্ত অতীত
২২. কোন বাক্যে সম্ভাবনা প্রকাশে নিত্যবৃত্ত অতীত কালের বিশিষ্ট ব্যবহার হয়েছে?
ক. আমরা রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম
খ. ২৭ হতো যদি ১২৭
গ. তুমি যদি যেতে তবে ভালোই হতো
ঘ. কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর: গ. তুমি যদি যেতে তবে ভালোই হতো
২৩. নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ কোনটি?
ক. তুমি গিয়ে ছিলে খ. তুমি পড়তে থাকবে
গ. আমি সেখানে যেতাম
ঘ. আমি লিখে থাকব
সঠিক উত্তর: গ. আমি সেখানে যেতাম।
ধন্যবাদ সকলকে।
Wednesday, 10 July 2013
২০১৪ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজী ১ম পত্রের প্রশ্নের ধরন ও মানবণ্টন
২০১৪ সালের এইচএসসি পরীক্ষা
ইংরেজী ১ম পত্রের প্রশ্নের ধরন ও মানবণ্টন
সিলেবাস বা প্রশ্নের
ধরন সম্বন্ধে
ধারণা পরিষ্কার
না থাকলে
পরীক্ষায় ভালো
করা সম্ভব
নয়।
তাই তোমাদের
জন্য NCTB
প্রণীত ইংরেজি ১ম পত্রের প্রশ্নের ধরন ও মানবণ্টন নিয়ে আলোচনা করা হলো।
Part-A: Seen Comprehension (Marks-40)
Ques. No. 1 (Multiple Choice): এই অংশটি প্রদত্ত সিন কম্প্রিহেনশনের ওপর ভিক্তি করে হবে। প্রতিটি প্রশ্নের যেকোনো অংশে তিনটি প্রায় সমজাতীয় শব্দ থাকবে। এই তিনটি শব্দ থেকে বাক্যের সঙ্গে মিল রেখে উপযুক্ত শব্দ বেছে নিয়ে বাক্য পূর্ণ করতে হবে। উওর লেখার সময় শুধু সঠিক উত্তরটুকু লিখতে হবে। পুরো বাক্য না লিখলেও চলবে।
Ques. No. 2 (True/False): প্যাসেজ-ভিত্তিক পাঁচটি স্টেটমেন্ট থাকবে। এই প্রশ্নটি করা হবে ভুল-শুদ্ধ যাছাইয়ের জন্য। প্যাসেজ অনুযায়ী কোন প্রশ্নটি সঠিক এবং কোন প্রশ্নটি ভুল তা বুঝতে হবে। সঠিক হলে True এবং ভুল হলে False লিখে Correct answer লিখতে হবে।
Ques. No. 3 (Filling in the gaps with clues): এখানে প্যাসেজ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ব্র্যাকেটে একটি করে শব্দ দেওয়া থাকবে এবং তার শূন্যস্থান থাকবে। বাক্যের অর্থানুসারে ব্র্যাকেটের শব্দটি পরিবর্তন করতে হবে। প্রয়োজনে Preposition ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। এ ক্ষেত্রে গ্রামারের ওপর ভালো দখল থাকতে হবে।
Ques. No. 4 (Information Transfer): প্রদত্ত সিন কম্প্রিহেনশনের আলোকে যেকোনো ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্পর্কে পাঁচটি তথ্যের তালিকা করতে বলা হবে এ অংশে। এ অংশে উত্তর করার সময় প্যাসেজটির প্রেক্ষাপট অনুধাবন করা খুব জরুরি।
Ques. No. 5 (Open–ended Questions): সিন কম্প্রিহেনশনের ওপর পাঁচটি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর হিসাবে মোট নম্বর থাকবে ৫। উত্তর দিতে হবে একটি পূর্ণ বাক্যে, সংক্ষিপ্ত ভাষায়। উত্তর হতে হবে To the point-এ অর্থাৎ যথাযথ। এতে নিজস্বতা বা মৌলিকত্ব থাকতে হবে। প্যাসেজ থেকে অবিকল তুলে দেওয়া যাবে না। এ অংশে ভালো করতে হলে Tense-এর প্রতি জোর দিতে হবে। প্রশ্ন যে Tense-এ থাকবে উত্তরও সেই Tense-এর আলোকে হবে।
Ques. No. 6 (Filling in the gaps without clues):
কম্প্রিহেনশনের সামারাইজেশন আকারে একটি প্যাসেজ দেওয়া থাকবে। এখানে পাঁচটি শূন্যস্থান থাকবে। প্রতিটি শূন্যস্থানের জন্য ১ করে মোট নম্বর থাকবে ৫। প্যাসেজটি ভালোভাবে পড়ে কম্প্রিহেনশন থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো Clue দেওয়া থাকবে না। উত্তর লেখার সময় প্যাসেজটি না লিখে শুধু উত্তর লিখতে হবে।
Ques. No.7 (Summariesing): সামারাইজিংয়ের ক্ষেত্রে কম্প্রিহেনশনটির ওপর একটি Summary লিখতে হবে। এর আকার মূল কম্প্রিহেনশনটির এক-তৃতীয়াংশ হওয়া উচিত। উত্তরটি অনধিক পাঁচটি বাক্যের মধ্যে সীমাবদ্ধ হতে হবে। কম্প্রিহেনশনে উল্লিখিত উদাহরণ, ব্যাখ্যা, উপমা ইত্যাদি বাদ যাবে।
Ques. No. 8 (Flow Chart): প্রদত্ত সিন কম্প্রিহেনশনের ওপর ভিত্তি করে এ অংশে Flow Chart থাকবে। নির্দিষ্ট বিষয়ের ওপর ভিক্তি করে পাঁচটি যথাযথ Word/Phrase দিয়ে Flow Chart-এর Box-গুলো পূরণ করতে হবে। এখানে প্যাসেজের বিশেষ কোনো দিক অথবা সমগ্র প্যাসেজের ওপর মন্তব্যমূলক বিষয়গুলো চিহ্নিত করে Phrase আকারে লিখতে হবে। Phrase-গুলো লেখার সময় বাক্যের Auxiliary Verb এবং Articles বাদ যাবে।
Part-B: Vocabulary (Marks-20)
Ques. No. 9 (Filling in the gaps with clues): এই প্রশ্নে মোট ১০টি শূন্যস্থান-সংবলিত একটি Passage (with clues) দেওয়া থাকবে এবং নম্বর থাকবে ১০। উত্তর লেখার সময় passage-টি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। শুধু a, b, c, d, e শিরোনামে উত্তর লিখতে হবে ।
Ques. No. 10 (Filling in the gaps without clues): এই প্রশ্নে মোট ১০টি শূন্যস্থান-সংবলিত একটি Passage (without clues) দেওয়া থাকবে এবং নম্বর থাকবে ১০। উত্তর লেখার সময় passage-টি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। শুধু a, b, c, d, e শিরোনামে উত্তর লিখতে হবে। অর্থের সঙ্গে মিল রেখে যথাযথ Word/Phrase দিয়ে Gap-গুলো পূরণ করতে হবে।
Part-C: Guided Writing (Marks-40)
Question No. 11 (Substitution Table):
এই প্রশ্নে চার Column-এর একটা Substitution Table দেওয়া থাকবে। ওই Table থেকে ছয়টি অর্থপূর্ণ এবং ধারাবাহিক বাক্য তৈরি করতে হবে। Text-টি পাঠ্যবই-সংশ্লিষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি।
Question No. 12: (Re-arranging):
এই প্রশ্নে কোনো ঘটনা বা বিখ্যাত ব্যক্তিত্বের জীবনী বা গল্প সম্পর্কে ১৪টি Sentence এলোমেলোভাবে দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের ১৪টি এলোমেলো Sentence-কে এমন ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে হবে, যাতে পরিশেষে এটি একটি গল্পের আকার লাভ করে। এবং অনুচ্ছেদের ওপরে বাক্যের ক্রমিক নম্বরগুলো লিখে বাক্যের ধারাবাহিকতা দেখাতে হবে। অর্থাৎ বাক্যগুলোকে According to order বা Sequence অনুসারে সাজাতে কাটা যাবে। এ ক্ষেত্রে ধারাবাহিকভাবে সাজানো অন্যান্য বাক্যের জন্য নম্বর দেওয়া হবে।
Question No. 13 (Paragraph Writing):
এই অংশটি মূলত Writing skill যাছাই করার জন্য। এই প্রশ্নের কোনো বিষয় যেমন: কোনো ভ্রমণ, স্কুল বা কলেজের প্রথম বা শেষ দিন, কোনো অস্বাভাবিক ঘটনা, পারিবারিক উৎসব, ধর্মীয় উৎসব প্রভৃতির ওপর কিছু প্রশ্ন সংকেত (clue) থাকবে। প্রশ্নের ওপর ভিত্তি করে ১৫০ শব্দের মধ্যে একটি Paragraph লিখতে হবে। Paragraph-টির একটি সুন্দর Title (শিরোনাম) দিতে হবে। Paragraph-টি হতে হবে এক প্যারায়। একাধিক প্যারায় লিখলে নম্বর কাটা যাবে। সাধারণত কোনো কিছু Free hand-এ লিখতে গেলে শিক্ষার্থীদের নিজস্ব মতামত প্রকাশ করার অনেক সুযোগ থাকে কিন্তু Questioning Paragraph-এর ক্ষেত্রে শিক্ষার্থীকে ওই প্রশ্নগুলোর ওপর নির্ভর করেই Paragraph লিখতে হয়।

Subscribe to:
Posts (Atom)