আমাকে একটু দেখুন।

Loading...

Wednesday, 10 July 2013

২০১৪ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজী ১ম পত্রের প্রশ্নের ধরন ও মানবণ্টন


                             ২০১৪ সালের এইচএসসি পরীক্ষা
                         ইংরেজী ১ম পত্রের প্রশ্নের ধরন মানবণ্টন

সিলেবাস বা প্রশ্নের ধরন সম্বন্ধে ধারণা পরিষ্কার না থাকলে পরীক্ষায় ভালো করা সম্ভব নয় তাই তোমাদের জন্য NCTB প্রণীত ইংরেজি ১ম পত্রের প্রশ্নের ধরন মানবণ্টন নিয়ে আলোচনা করা হলো
Part-A: Seen Comprehension (Marks-40)
Ques. No. 1 (Multiple Choice):
এই অংশটি প্রদত্ত সিন কম্প্রিহেনশনের ওপর ভিক্তি করে হবে প্রতিটি প্রশ্নের যেকোনো অংশে তিনটি প্রায় সমজাতীয় শব্দ থাকবে এই তিনটি শব্দ থেকে বাক্যের সঙ্গে মিল রেখে উপযুক্ত শব্দ বেছে নিয়ে বাক্য পূর্ণ করতে হবে উওর লেখার সময় শুধু সঠিক উত্তরটুকু লিখতে হবে পুরো বাক্য না লিখলেও চলবে
Ques. No. 2 (True/False):
প্যাসেজ-ভিত্তিক পাঁচটি স্টেটমেন্ট থাকবে এই প্রশ্নটি করা হবে ভুল-শুদ্ধ যাছাইয়ের জন্য প্যাসেজ অনুযায়ী কোন প্রশ্নটি সঠিক এবং কোন প্রশ্নটি ভুল তা বুঝতে হবে সঠিক হলে True এবং ভুল হলে False লিখে Correct answer লিখতে হবে
Ques. No. 3 (Filling in the gaps with clues):
এখানে প্যাসেজ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের ব্র্যাকেটে একটি করে শব্দ দেওয়া থাকবে এবং তার শূন্যস্থান থাকবে বাক্যের অর্থানুসারে ব্র্যাকেটের শব্দটি পরিবর্তন করতে হবে প্রয়োজনে Preposition ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে ক্ষেত্রে গ্রামারের ওপর ভালো দখল থাকতে হবে
Ques. No. 4 (Information Transfer):
প্রদত্ত সিন কম্প্রিহেনশনের আলোকে যেকোনো ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্পর্কে পাঁচটি তথ্যের তালিকা করতে বলা হবে অংশে অংশে উত্তর করার সময় প্যাসেজটির প্রেক্ষাপট অনুধাবন করা খুব জরুরি
Ques. No. 5 (Open–ended Questions):
সিন কম্প্রিহেনশনের ওপর পাঁচটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য নম্বর হিসাবে মোট নম্বর থাকবে উত্তর দিতে হবে একটি পূর্ণ বাক্যে, সংক্ষিপ্ত ভাষায় উত্তর হতে হবে To the point- অর্থা যথাযথ এতে নিজস্বতা বা মৌলিকত্ব থাকতে হবে প্যাসেজ থেকে অবিকল তুলে দেওয়া যাবে না অংশে ভালো করতে হলে Tense-এর প্রতি জোর দিতে হবে প্রশ্ন যে Tense- থাকবে উত্তরও সেই Tense-এর আলোকে হবে
Ques. No. 6 (Filling in the gaps without clues):
কম্প্রিহেনশনের সামারাইজেশন আকারে একটি প্যাসেজ দেওয়া থাকবে এখানে পাঁচটি শূন্যস্থান থাকবে প্রতিটি শূন্যস্থানের জন্য করে মোট নম্বর থাকবে প্যাসেজটি ভালোভাবে পড়ে কম্প্রিহেনশন থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে ক্ষেত্রে কোনো Clue দেওয়া থাকবে না উত্তর লেখার সময় প্যাসেজটি না লিখে শুধু উত্তর লিখতে হবে
Ques. No.7 (Summariesing):
সামারাইজিংয়ের ক্ষেত্রে কম্প্রিহেনশনটির ওপর একটি Summary লিখতে হবে এর আকার মূল কম্প্রিহেনশনটির এক-তৃতীয়াংশ হওয়া উচিত উত্তরটি অনধিক পাঁচটি বাক্যের মধ্যে সীমাবদ্ধ হতে হবে কম্প্রিহেনশনে উল্লিখিত উদাহরণ, ব্যাখ্যা, উপমা ইত্যাদি বাদ যাবে
Ques. No. 8 (Flow Chart):
প্রদত্ত সিন কম্প্রিহেনশনের ওপর ভিত্তি করে অংশে Flow Chart থাকবে নির্দিষ্ট বিষয়ের ওপর ভিক্তি করে পাঁচটি যথাযথ Word/Phrase দিয়ে Flow Chart-এর Box-গুলো পূরণ করতে হবে এখানে প্যাসেজের বিশেষ কোনো দিক অথবা সমগ্র প্যাসেজের ওপর মন্তব্যমূলক বিষয়গুলো চিহ্নিত করে Phrase আকারে লিখতে হবে Phrase-গুলো লেখার সময় বাক্যের Auxiliary Verb এবং Articles বাদ যাবে
Part-B: Vocabulary (Marks-20)
Ques. No. 9 (Filling in the gaps with clues):
এই প্রশ্নে মোট ১০টি শূন্যস্থান-সংবলিত একটি Passage (with clues) দেওয়া থাকবে এবং নম্বর থাকবে ১০ উত্তর লেখার সময় passage-টি তোলার কোনো প্রয়োজন নেই শুধু উত্তর লিখলেই চলবে শুধু a, b, c, d, e শিরোনামে উত্তর লিখতে হবে
Ques. No. 10 (Filling in the gaps without clues):
এই প্রশ্নে মোট ১০টি শূন্যস্থান-সংবলিত একটি Passage (without clues) দেওয়া থাকবে এবং নম্বর থাকবে ১০ উত্তর লেখার সময় passage-টি তোলার কোনো প্রয়োজন নেই শুধু উত্তর লিখলেই চলবে শুধু a, b, c, d, e শিরোনামে উত্তর লিখতে হবে অর্থের সঙ্গে মিল রেখে যথাযথ Word/Phrase দিয়ে Gap-গুলো পূরণ করতে হবে
Part-C: Guided Writing (Marks-40)
Question No. 11 (Substitution Table):
এই প্রশ্নে চার Column-এর একটা Substitution Table দেওয়া থাকবে ওই Table থেকে ছয়টি অর্থপূর্ণ এবং ধারাবাহিক বাক্য তৈরি করতে হবে Text-টি পাঠ্যবই-সংশ্লিষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি
Question No. 12: (Re-arranging):
এই প্রশ্নে কোনো ঘটনা বা বিখ্যাত ব্যক্তিত্বের জীবনী বা গল্প সম্পর্কে ১৪টি Sentence এলোমেলোভাবে দেওয়া থাকবে ছাত্রছাত্রীদের ১৪টি এলোমেলো Sentence-কে এমন ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে হবে, যাতে পরিশেষে এটি একটি গল্পের আকার লাভ করে এবং অনুচ্ছেদের ওপরে বাক্যের ক্রমিক নম্বরগুলো লিখে বাক্যের ধারাবাহিকতা দেখাতে হবে অর্থা বাক্যগুলোকে According to order বা Sequence অনুসারে সাজাতে কাটা যাবে ক্ষেত্রে ধারাবাহিকভাবে সাজানো অন্যান্য বাক্যের জন্য নম্বর দেওয়া হবে
Question No. 13 (Paragraph Writing):

এই অংশটি মূলত Writing skill যাছাই করার জন্য এই প্রশ্নের কোনো বিষয় যেমন: কোনো ভ্রমণ, স্কুল বা কলেজের প্রথম বা শেষ দিন, কোনো অস্বাভাবিক ঘটনা, পারিবারিক ৎসব, ধর্মীয় ৎসব প্রভৃতির ওপর কিছু প্রশ্ন সংকেত (clue) থাকবে প্রশ্নের ওপর ভিত্তি করে ১৫০ শব্দের মধ্যে একটি Paragraph লিখতে হবে Paragraph-টির একটি সুন্দর Title (শিরোনাম) দিতে হবে Paragraph-টি হতে হবে এক প্যারায় একাধিক প্যারায় লিখলে নম্বর কাটা যাবে সাধারণত কোনো কিছু Free hand- লিখতে গেলে শিক্ষার্থীদের নিজস্ব মতামত প্রকাশ করার অনেক সুযোগ থাকে কিন্তু Questioning Paragraph-এর ক্ষেত্রে শিক্ষার্থীকে ওই প্রশ্নগুলোর ওপর নির্ভর করেই Paragraph লিখতে হয়

1 comment:

  1. Wow! Very helpful post for the users. Thank you very for highlighting this important topic. Keep it up! marriage bureau

    ReplyDelete