আমাকে একটু দেখুন।

Loading...

Monday, 1 July 2013

এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র




                                   এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
                                                  বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো 

 ১। ‘ভায়ের মায়ের এমন স্নেহ, কোথায় গেলে পাবে কেহ?’—চরণটিতে কবি ডি এল রায়ের কোন অনুভূতির প্রকাশ ঘটেছে?
ক) প্রকৃতিপ্রীতি খ) মর্ত্যপ্রীতি গ) স্বাজাত্যপ্রীতি ঘ) মানবপ্রীতি
২। ‘সাঁজেলিসী’ কী?
ক) রাস্তা খ) জাদুঘর গ) চিত্রকম ঘ) ভাস্কর্য
৩। নিচের যে চরণ/ চরণগুলোয় নবজাগরণের ভাব প্রকাশ পেয়েছে, তা হলো—
i দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এসেছে ফেনা
ii. হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান
iii. হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে
নিচের কোনটি সঠিক?
(ক) iii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে ‘নিচ থেকে ঠেলা’ বলতে কী বোঝায়?
ক) লোভের ফাঁদে পা না দেওয়া খ) সুশিক্ষার ব্যবস্থা করা
গ) সুশৃঙ্খল সমাজব্যবস্থ নিশ্চিত করা
ঘ) মনুষ্যত্ব অর্জনের পথ প্রশস্ত করা
৫। ‘তুমি ফিরে এসেছ তোমার লাল, সূর্য আঁকা পতাকার ভেতরে যার আলোয় এখন রঞ্জিত হয়ে উঠেছে সাহসী ব-দ্বীপ’—‘শহীদ স্মরণে’ কবিতার কোন দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে?
ক) মুক্তিযোদ্ধাদের অবদান খ) আত্মদানের চেতনা
গ) রক্তস্নাত স্বাধীন দেশ ঘ) নতুন প্রজন্মের জাগরণ
৬। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘স্নেহের তৃষ্ণা’ কথাটিতে প্রকাশ পেয়েছে কবির—
i. স্মৃতিকাতরতা ii স্বাজাত্যবোধ iii. স্বদেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
(ক) iii (খ) ii ও iii (গ) i ও ii (ঘ) i, ও iii
৭। ‘মাগো ওরা বলে’ কবিতার ‘মা’ কোন ধরনের খই ভাজে?
ক) বিন্নি খ) আউশ গ) আমন ঘ) উড়কি
৮। ‘স্বাধীনতা তুমি’ কবিতায় ‘যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা’ কথাটিতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক) ব্যক্তিস্বাধীনতা খ) লেখার স্বাধীনতা
গ) স্বাধীনতার সৌন্দর্য ঘ) স্বাধীনতার বন্দনা
৯। কবি মোহাম্মদ মনিরুজ্জামান কাকে ‘কবিতার ইন্দ্রজাল স্রষ্টা’ বলেছেন?
ক) মতিউরকে খ) আসাদকে গ) বাবুলকে ঘ) বরকতকে
১০। তায়েফ সৌদি আরবের কোন অঞ্চলের একটি উর্বর প্রদেশ?
ক) পূর্ব খ) পশ্চিম গ) উত্তর ঘ) দক্ষিণ
১১। রেসকোর্স ময়দানে আগত মানুষের সংগ্রামী চেতনার পরিচয় মেলে নিচের কোন পঙিক্ততে?
ক) মার্চের বিরুদ্ধে মার্চ খ) শত বছরের শত সংগ্রাম শেষে
গ) এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
ঘ) কপালে কবজিতে লালসালু বেঁধে
১২। ‘মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরি অপমান .......
মহাবীর খালেদেরে তুমি পাঠাইলে ফরমান।’
—উদ্দীপকে হজরত ইমাম হাসান (রা.)-এর কোন গুণটি ফুটে উঠেছে?
ক) ক্ষমাশীলতা খ) ধর্মপরায়ণতা গ) মহানুভবতা ঘ) বিচক্ষণতা
১৩। ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতায় বিধৃত হয়েছে—
i স্বাজাত্যবোধ ii. মাতৃভাষাপ্রীতি iii. প্রকৃতিপ্রেম
নিচের কোনটি সঠিক?
(ক) iii (খ) i ও iii (গ) i ও ii (ঘ) i, ও iii
১৪। কাব্যমৃতে যে আমাদের অরুচি ধরেছে সে দোষ আমাদের—
ক) শিক্ষার খ) নিজেদের গ) স্কুল-কলেজের ঘ) সমাজব্যবস্থার।

বাংলা ১ম পত্র সঠিক উত্তর:
১. গ ২. ক ৩. ঘ ৪. গ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. ক।

১৫। ‘এ পথে যে মরণের ভয় আছে’—কথাটি কে বলেছিল?
ক) বিভীষিকা খ) বৃদ্ধেরা গ) পথিক ঘ) তরুণদল
১৬। হজরত ইমাম হাসান (রা.) নির্জনে কার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন?
ক) কাসেম খ) জায়েদা গ) হোসেন ঘ) জয়নাব
১৭। ‘আরবি ফারসি হিন্দে নাই দুই মহ’—চরণে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক) মাতৃভাষার প্রতি অনুরাগ খ) সকল ভাষার প্রতি শ্রদ্ধা
গ) বাংলা ভাষার প্রতি মমত্ব ঘ) বিদেশি ভাষার প্রতি আকর্ষণ
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জালাল সহেবে বিশাল বিত্তশালী। অথচ তার চাই চাই ভাব যেন ফুরোয় না। স্ত্রী আসমা স্বামীর এ অতৃপ্তির জন্য বলেন, ‘মানবজীবনে খুব বেশি অর্থবিত্তের প্রয়োজন আছে কি?
১৮। উদ্দীপকের জালাল সাহেবের চেতনা কোন রচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পৃক্ত? ক) পরার্থে খ) উমর ফারুক গ) দুই মুসাফির ঘ) শিক্ষা ও মনুষ্যত্ব
১৯। জালাল সাহেবের অতৃপ্তির অবসান হবে যদি তিনি—
ক) অর্থ সাধনাকেই জীবন সাধনা না ভাবেন
খ) মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন
গ) আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত হন ঘ) অনাড়ম্বর জীবনযাপনে আগ্রহী হন
২০। ফটিককে নিয়ে পুলিশের গাড়ি কখন বিশ্বম্ভর বাবুর বাড়ির সম্মুখে এসে দাঁড়াল? ক) দুপুরে খ) সন্ধ্যায় গ) রাতে ঘ) ভোরে
২১। ‘অসংখ্য মানুষ পিঁপড়ের মতো ছুটছিল। মাথায় সুটকেস, বগলে কাপড়ের গাঁটরি। হাতে হ্যারিকেন।’—চিত্রকল্পে কোন ধরনের মানুষের কথা ফুটে উঠেছে?
ক) সংগ্রামী খ) অভিযাত্রী গ) স্বাধীনতাকামী ঘ) শরণার্থী।

বাংলা ১ম পত্র সঠিক উত্তর:
১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. ঘ। 
২২। ‘তোমার ধূলিতে গড়া এ
দেহ আমার
তোমার ধুলিতে কালে মিশিবে আবার।’
—চরণদ্বয়ে ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতায় প্রকাশিত কবির কোন অনুভূতি ফুটে উঠেছে?
ক. প্রকৃতিপ্রেম খ. স্বাজাত্যবোধ
গ. স্বদেশপ্রীতি ঘ. ঐতিহ্য চেতনা
২৩। বেহুলা ইন্দ্রপুরীতে গিয়েছিল কেন?
ক. দেবতাদের নাচ দেখাতে
খ. স্বামীর জীবন ফিরিয়ে আনতে
গ. বাংলার সৌন্দর্যকে তুলে ধরতে
ঘ. কোনোটিই নয়
২৪। ‘সময়ের প্রয়োজনে’ গল্পে মুক্তিযোদ্ধারা তাঁদের সহযোদ্ধাদের মৃত্যুর হিসাব কীভাবে রাখত?
ক. দেয়ালে দাগ টেনে
খ. সংখ্যা গণনা করে
গ. ডায়েরিতে লিখে ঘ. মনে মনে।
২৫। ‘লৌকিক’ শব্দের অর্থ কী?
ক. সাধারণ খ. উপযুক্ত
গ. পার্থিব ঘ. সহজ
২৬। কবি দ্বিজেন্দ্রলাল রায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন কিসে?
ক. নাটকে খ. কবিতায়
গ. সংগীতে ঘ. ছোটগল্পে
২৭। ‘গফুর ঘরে আছিস’—গফুরকে এরূপ সম্বোধনে তর্করত্নের মনোভাবে কী প্রকাশ পায়?
ক. ঘৃণা খ. বিদ্বেষ
গ. তিরস্কার ঘ. অবজ্ঞা
২৮। ‘বাংলার মুখ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ সংগৃহীত?
ক. বনলতা সেন খ. রূপসী বাংলা
গ. ঝরা পালক ঘ. ধূসর পাণ্ডুলিপি
২৯। পাহাড়ী কন্যা ঝর্ণার চুলে ও কানে কোন ফুল দোলে?
ক. জুঁই খ. কামিনী
গ. মল্লিকা ঘ. হিজল
৩০। ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধে বেগম রোকেয়া ব্যক্ত করেছেন—
i. পুরুষের প্রভুত্বে আপত্তি না করা
ii. নারীশিক্ষার গুরুত্ব
iii.সমাজ উন্নয়নে নারীর প্রয়োজনীয়তা
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ও iii.
উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
প্রচণ্ড তুষারপাত, বিরূপ আবহাাওয়া, খাবারের অপ্রতুলতা, সর্বোপরি মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি নিয়েও একসময় এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন এম এ মুহিত। সগৌরবে স্থাপন করেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।
৩১। উদ্দীপকের ঘটনাটি তোমার পঠিত কোন কবিতার ভাবের ইঙ্গিত বহন করে?
ক. স্বাধীনতা তুমি খ. অভিযাত্রিক
গ. মাগো ওরা বলে ঘ. শহীদ স্মরণে
৩২। ইঙ্গিতবহ ভাবটি নিচের কোন চরণে ফুটে উঠেছে?
ক. সেই তো জীবন, জয়গৌরবে হেসে ওঠে ঝলমল
খ. সারা বাংলায় আজ উড্ডীন সেই রক্তাক্ত পতাকা
গ. অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক
ঘ. তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব।

বাংলা ১মপত্র 
সঠিক উত্তর: ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. গ ২৬. ক ২৭. ঘ ২৮. খ ২৯. গ ৩০. খ ৩১. খ ৩২. ক।



উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘ধূসরের ঊষরের কর তুমি অন্ত,
শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত,’
৪৬। উদ্দীপকটির সঙ্গে নিচের কোন কবিতার ভাবগত ঐক্য রয়েছে?
ক. বাংলা আমার খ. বৃক্ষ
গ. সাত সাগরের মাঝি ঘ. জয়যাত্রা
৪৭। ওই ভাবটি প্রতিফলিত হয়েছে কোন চরণে?
ক. দুধারে তাহার বিটপীর শ্রেণী হেরিলে জুড়ায় হিয়া
খ. শ্যামলের সিংহাসন প্রতিষ্ঠিলে অদম্য নিষ্ঠায়
গ. মেঘ তরঙ্গ কেটে কেটে চলে ভেঙে চলে সব বাঁধা
ঘ. অজস্র মৃত্যুরে লঙিঘ, হে নবীন, চলো অনায়াসে
৪৮। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
ক. চতুর্দশপদী কবিতা খ. অমিত্রাক্ষর ছন্দ
গ. একেই কি বলে সভ্যতা
ঘ. মেঘনাদবধ কাব্য
৪৯। মুহম্মদ জাফর ইকবাল কত সালে বাংলা একাডেমী সাহিত্য পুরুস্কার লাভ করেন?
ক. ২০০৪ খ. ২০০৫ গ. ২০০৬ ঘ. ২০০৭
৫০। কাননের পথে কে লহর খেলছে?
ক. ফুলের পাপড়ি খ. শুকনো পাতা
গ. হিজল ফুল ঘ. জলধারা
৫১। লালন ফকির তাঁর গানে ‘আজব কারখানা’ কথাটিতে কোনটিকে বুঝিয়েছেন?
ক. মানবসত্তা খ. মানবচেতনা
গ. মানবদেহ ঘ. মানবহূদয়
# উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য
একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না!’
৫২। উদ্দীপকের বক্তব্য কোন কবিতার ভাববস্তুকে নির্দেশ করে?
ক. পরার্থে খ. ধনধান্য পুষ্পভরা
গ. মাগো ওরা বলে ঘ. জয়যাত্রা
৫৩। উলিখিত বক্তব্য সমর্থন করে নিচের যে মন্তব্য, তা হলো—
i. মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ
ii. মনের সংকীর্ণতা পরিহারের আহ্বান
iii. শ্রেষ্ঠ প্রাণী হিসেবে মানুষের জয়গান
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৫৪। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব কোন বাহিনীর সদস্য ছিলেন?
ক. নৌ খ. ইপিআর গ. বিমান ঘ. সেনা
৫৫। পল্লিসাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্নবিশেষ?
ক. উপকথা খ. ছড়া গ. প্রবাদ ঘ. পল্লিগান
৫৬। ‘দুরন্ত পথিক’ কথিকাটি কোন গ্রন্থ থেকে গৃহীত?
ক. রিক্তের বেদন খ. ব্যথার দান
গ. মৃত্যুক্ষুধা ঘ. শিউলিমালা
৫৭। ‘শতদল’ শব্দের অর্থ কী?
ক. কদম ফুল খ. পদ্ম ফুল
গ. জুঁই ফুল ঘ. কাশ ফুল।

বাংলা ১মপত্র 
সঠিক উত্তর: ৪৬. খ ৪৭. খ ৪৮. ঘ ৪৯. ক ৫০. ঘ ৫১. গ ৫২. ক ৫৩. ঘ ৫৪. খ ৫৫. ঘ ৫৬. ক ৫৭. খ।

৫৮। ‘আমি আমার বিষদাতাকে চিনি’— হযরত ইমাম হাসান (রা.) কীভাবে তাঁর বিষদাতাকে চেনেন?
ক. বিষপানের পরপরই জেনেছেন
খ. অনুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে
গ. নিয়তি ও বিচক্ষণতার মাধ্যমে
ঘ. কবচের মাধ্যমে।
সঠিক উত্তর: গ. নিয়তি ও বিচক্ষণতার মাধ্যমে।
# উদ্দীপকটি পড়ে ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মীনার বাবা দরিদ্র কৃষক। মীনা স্কুলে যেতে চাইলে ওর বাবা বলে ‘থাউক, মাইয়্যা মানুষের অত ইশকুলে যাওন দরকার নাই। ও ঘরে থাউক বরং রাজু ইশকুলে যাউক।’
৫৯। উদ্দীপকের সঙ্গে ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের ভাবগত ঐক্য রয়েছে—
i. নারীশিক্ষা সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গিতে
ii. শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গিতে
iii. নারীর পর্দাপ্রথা সম্পর্কিত দৃষ্টিভঙ্গিতে
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i ও iii গ. i ও ii ঘ. i, ও iii
সঠিক উত্তর: গ. i ও ii
৬০। বেগম রোকেয়ার কোন উক্তিতে ওই ঐক্যের দিকটি ফুটে উঠেছে?
ক. আমাদের স্বাধীন, ওজস্বিতা বলিয়া কোনো বস্তু নাই
খ. নারীর অন্তর, বাহির, হূদয় সবই দাসী হইয়া পড়িয়াছে গ. অধিকাংশ লোক শিক্ষাকে কেবল চাকরি লাভের পথ মনে করে
ঘ. আমরা দুর্বল ভুজা, মূর্খ, হীনবুদ্ধি নারী
সঠিক উত্তর: গ. অধিকাংশ লোক শিক্ষাকে কেবল চাকরি লাভের পথ মনে করে।
# উদ্দীপকটি পড়ে ৬১ ও ৬২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শম্ভুচরণ চক্রবর্তী বাংলার শিক্ষক। কথায় কথায় সংস্কৃত শোক আওড়াতে পছন্দ করেন। সেদিন শ্রেণীকক্ষে ছাত্রদের বলেছেন ‘দীর্ঘ প্রতীক্ষার পর বিভাবরীর অবসান হলো। এবার ভানুর প্রতাপ প্রজ্বলিত হবে।’
৬১। শম্ভুচরণ চক্রবর্তীর উক্তিতে ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে?
ক. লোকিক শব্দ ব্যবহার
খ. অপ্রচলিত শব্দ ব্যবহার
গ. আড়ম্বরপূর্ণ শব্দ ব্যবহার
ঘ. জটিল বাক্য ব্যবহার
সঠিক উত্তর: গ. আড়ম্বরপূর্ণ শব্দ ব্যবহার।
৬২। ওই দিকটি রচনার যে শিল্পগুণকে নষ্ট করে তা হলো—
i. অর্থব্যক্তি ii. প্রাঞ্জলতা iii. সহজবোধ্যতা
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ও iii
সঠিক উত্তর: গ. ii ও iii
৬৩। ‘পল্লীবর্ষা’ কবিতায় কে স্বপ্ন বুনছে?
ক. হিজল ফুল খ. কেয়াবন
গ. কদম ফুল ঘ. জলধারা
সঠিক উত্তর: ঘ. জলধারা।
৬৪। ‘বই পড়া’ প্রবন্ধের মূল উপজীব্য কী?
ক. দেশের ভুল শিক্ষাপদ্ধতি ব্যাখ্যা করা
খ. সাহিত্যচর্চার প্রতি গুরুত্বারোপ
গ. জনগণকে বই কেনার প্রতি উদ্বুদ্ধ করা
ঘ. ঘরে ঘরে লাইব্রেরি গড়ে তোলা
সঠিক উত্তর: খ. সাহিত্যচর্চার প্রতি গুরুত্বারোপ।
৬৫। বৃক্ষের সংগ্রাম ঘোষণা কিসের জন্য?
ক. পৃথিবীকে বন্ধ্যাত্ব থেকে মুক্তি দিতে
খ. পৃথিবীকে সুন্দর করে সাজাতে
গ. ঊর্ধ্বশীর্ষে আলোকের বন্দনা করতে
ঘ. পৃথিবীতে ঋতুবৈচিত্র্য আনয়ন করতে
সঠিক উত্তর: ক. পৃথিবীকে বন্ধ্যাত্ব থেকে মুক্তি দিতে।
৬৬। ‘সাফা’ ও ‘মারওয়া’ কী?
ক. দুটি যুদ্ধক্ষেত্র খ. দুটি ছোট পাহাড়
গ. দুটি সন্ধিক্ষেত্র ঘ. দুটি সীমান্ত এলাকা
সঠিক উত্তর: খ. দুটি ছোট পাহাড়।
৬৭। ‘কপোতাক্ষ নদ’ সনেটের অষ্টকের ছন্দমিল কোনটি?
ক. ক খ ক ঘ / ক খ খ ক
খ. ক খ খ গ / ক খ খ গ
গ. ক খ খ খ / ক খ ক খ
ঘ. ক খ ক খ / ক খ খ গ
সঠিক উত্তর: ক. ক খ ক ঘ / ক খ খ ক।
৬৮। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের গ্রামের নাম কী?
ক. বুড়িঘাট খ. বেগমগঞ্জ
গ. সালামতপুর ঘ. বাঘচাপটা
সঠিক উত্তর: ঘ. বাঘচাপটা।
৬৯। কবি শামসুর রাহমান কোন চরণের মাধ্যমে স্বাধীনতাকে প্রতিরক্ষার প্রতীকে কল্পনা করেছেন?
ক. কালবৈশাখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা
খ. পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল
গ. অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক ঘ. বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার
সঠিক উত্তর: গ. অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
৭০। ‘ঝর্ণা’ কিসের অলংকারে শোভিত?
ক. পাহাড়ি ফুল খ. পাহাড়ি তরুলতা
গ. পাহাড়ি তৃণলতা ঘ. পাহাড়ি গাছ
সঠিক উত্তর: ক. পাহাড়ি ফুল।
৭১। ‘তিতাস’ এবং ‘কপোতাক্ষ নদের’ মধ্যে বৈসাদৃশ্যগত দিক হলো—
i. ভাবগত ii. আঙ্গিকগত iii. চেতনাগত
নিজের কোনটি সঠিক?
ক. iii খ. i ও iii গ. ii ঘ. i, ও iii
সঠিক উত্তর: গ. ii
৭২। ‘ গো-ব্রাহ্মণে ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত’—কার?
ক. শিবচরণ বাবুর খ. তর্করত্নের
গ. বংশীর ঘ. মানিক ঘোষের
সঠিক উত্তর: ঘ. মানিক ঘোষের।

৭৩। গভীর ধ্যানে বসে বাদশা বাবরের মন কেমন ছিল?
ক. শান্ত-অচঞ্চল খ. আনন্দ ও বেদনাময়
গ. দুঃখভারাক্রান্ত ঘ. দ্বিধা-সংশয়াচ্ছন্ন
সঠিক উত্তর: ক. শান্ত-অচঞ্চল।
৭৪। ‘ছুটি’ গল্পের শেষ উক্তিটি কী?
ক. মামা, আমি মার কাছে যাচ্ছি
খ. মা, এখন আমি চলে যাচ্ছি
গ. মামা, আমার ছুটি হয়েছে
ঘ. মা, এখন আমি বাড়ি যাচ্ছি
সঠিক উত্তর: ঘ. মা, এখন আমি বাড়ি যাচ্ছি।
৭৫। ‘আমির-উল-মুমেনিন’—কে?
ক. বিশ্বাসীদের নেতা খ. বিশ্ববাসীর নেতা
গ. হজরত উমর (রা.) ঘ. হজরত মুহম্মদ (সা.)
সঠিক উত্তর: গ. হজরত উমর (রা.)।
৭৬। কোনটিতে ‘হিন্দু জাতি’ অর্থে প্রয়োগ হয়েছে?
ক. কৈবর্ত খ. আর্য গ. সেমীয় ঘ. তুরানি
সঠিক উত্তর: ক. কৈবর্ত।
৭৭। ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের ভাষা কোন রীতির?
ক. সাধু খ. চলিত গ. মিশ্র ঘ. আঞ্চলিক
সঠিক উত্তর: ক. সাধু।
৭৮। ‘শিল্পগুণ’-এর ব্যাসবাক্য কোনটি?
ক. শিল্প ও গুণ খ. শিল্পসম্বন্ধীয় গুণ
গ. শিল্পমানসম্পন্ন ঘ. শিল্পীর গুণ
সঠিক উত্তর: খ. শিল্পসম্বন্ধীয় গুণ।
৭৯। হজরত ইমাম হাসান (রা.)-কে বিষ দিয়েছিলেন কে?
ক. জয়নব খ. হাসনাবানু গ. কাসেম ঘ. জায়েদা
সঠিক উত্তর: ঘ. জায়েদা।
৮০। ‘আহা! জ্যোতির্ময় চন্দ্রবদনে বিষাদ নীলিমার রেখা পড়িয়াছে।’— জ্যোতির্ময় চন্দ্রবদন কার?
ক. হজরত ইমাম হাসানের (রা.)
খ. হজরত ইমাম হোসেনের (রা.)
গ. হজরত জয়নবের (রা.) ঘ. আসগরের
সঠিক উত্তর: ক. হজরত ইমাম হাসানের (রা.)।
৮১। মৃত্যুর পূর্বে হজরত ইমাম হাসান (রা.) হজরত ইমাম হোসেনের (রা.) নিকট থেকে কীভাবে বিদায় গ্রহণ করলেন?
ক. করমর্দন করে
খ. সকরুণ নয়নে নিরীক্ষণ করে
গ. আলিঙ্গন করে ঘ. ক্রন্দনের মাধ্যমে
সঠিক উত্তর: গ. আলিঙ্গন করে।
৮২। ‘সে আমাকে চিনিতে পারিল না।’— কে চিনিতে পারিল না?
ক. হজরত ইমাম হোসেন (রা.)
খ. হাসনেবানু
গ. জয়নব ঘ. জায়েদা
সঠিক উত্তর: ঘ. জায়েদা।
৮৩। ইমাম হাসান নির্জনে কার সঙ্গে কথা বলেছিলেন?
ক. জয়নবের সঙ্গে
খ. হজরত ইমাম হোসেনের (রা.) সঙ্গে
গ. জায়েদার সঙ্গে ঘ. হাসনাবানুর সঙ্গে
সঠিক উত্তর: গ. জায়েদার সঙ্গে।
৮৪। ‘চলিলাম’—হজরত ইমাম হোসাইন (রা.) এই শব্দটি দ্বারা যা বুঝিয়েছেন তার সঙ্গে নিচের কোন শব্দটি সাদৃশ্যপূর্ণ?
ক. চিরতরে বিদায় নিলাম খ. রওনা করলাম
গ. বিদায় নিলাম ঘ. চলে গেলাম
সঠিক উত্তর: ক. চিরতরে বিদায় নিলাম।
৮৫। ‘ঈশ্বর তাহার বিচার করিবে।’—উক্তিটি কার?
ক. জায়েদার খ. হজরত ইমাম হাসানের (রা.)
গ. হজরত ইমাম হোসেনের (রা.) ঘ. জয়নবের
সঠিক উত্তর: খ. হজরত ইমাম হাসানের (রা.)।
৮৬। ‘এসো জন্মের মতন তোমার সহিত আলিঙ্গন করি’—হজরত ইমাম হাসান (রা.) এ কথা কাকে বলেছিলেন?
ক. কাসেমকে
খ. হজরত ইমাম হোসেন (রা.)-কে
গ. জয়নবকে ঘ. জায়েদাকে
সঠিক উত্তর: খ. হজরত ইমাম হোসেন (রা.)-কে ।
৮৭। জায়েদা স্বামীকে বিষ প্রয়োগ করলেন কী কারণে?
ক. প্রতিহিংসার কারণে
খ. সম্পত্তি লাভের জন্য
গ. হাসানের দ্বিতীয় বিয়ের কারণে
ঘ. হাসানের শত্রুর প্ররোচনায়
সঠিক উত্তর: ঘ. হাসানের শত্রুর প্ররোচনায়।

৮৮। ‘আশীর্বাদ করি তুমি চিরজীবী হও’—হজরত ইমাম হাসান (রা.) কাকে বলেছিলেন?
ক. স্ত্রী জায়েদাকে খ. পুত্র কাসেমকে
গ. স্ত্রী জয়নবকে ঘ. ভাই হোসেনকে
সঠিক উত্তর: খ. পুত্র কাসেমকে।
৮৯। পুলিশের গাড়িটি কখন বাড়ির সামনে এসে দাঁড়াল? ক. সন্ধ্যার সময় খ. ভোরবেলা
গ. দুপুরবেলা ঘ. বিকেলবেলা
সঠিক উত্তর: ক. সন্ধ্যার সময়।
৯০। ফটিককে কলকাতায় পাঠাতে মায়ের মনে কী দেখা দিল?
ক. আপত্তি খ. আনন্দ গ. আশঙ্কা ঘ. কান্না
সঠিক উত্তর: গ. আশঙ্কা।
৯১। স্বাভাবিক ত্রুটিও অসহ্যবোধ হয়—
ক. শৈশবের খ. যৌবনের গ. শৈশব ও যৌবনের
ঘ. তেরো-চৌদ্দ বছর বয়সকালের
সঠিক উত্তর: ঘ. তেরো-চৌদ্দ বছর বয়সকালের
৯২। ‘বইপড়া’ প্রবন্ধে সেকালে কারা ফ্রান্সকে রক্ষা করেছে বলে উল্লেখ করা হয়েছে?
ক. যারা পরীক্ষায় ভালো ফল করেছে
খ. যারা প্রচুর বই পড়েছে
গ. যারা পরীক্ষায় ভালো ফল করেনি
ঘ. যারা ধ্যানস্থ হয়ে অধ্যয়ন করেছে
সঠিক উত্তর: গ. যারা পরীক্ষায় ভালো ফল করেনি
৯৩। কিসে আমাদের জাত মানুষ হবে?
ক. জ্ঞান-বিজ্ঞানে খ. দর্শনচর্চায়
গ. সাহিত্যে ঘ. মনের বিকাশে
সঠিক উত্তর: গ. সাহিত্যে।
৯৪। আজকের বাজারে কিসের অভাব নেই?
ক. লোকের খ. অর্থের গ. বিদ্যাদাতার ঘ. বুদ্ধির
সঠিক উত্তর: গ. বিদ্যাদাতার।
৯৫। গুরু শিষ্যের কী?
ক. জ্ঞান খ. বিদ্যাদাতা গ. শক্তি ঘ. উত্তর সাধক
সঠিক উত্তর: ঘ. উত্তর সাধক
৯৬। গফুর একটা কথারও জবাব দিল না কেন?
ক. অনুশোচনায় খ. ভয়ে গ. ক্ষোভে ঘ. দুঃখে
সঠিক উত্তর: ঘ. দুঃখে।
৯৭। গফুর তর্করত্নের কাছে কয় কাহন খড় ধার চেয়েছিল?
ক. ২ কাহন খ. ৩ কাহন গ. ৪ কাহন ঘ. ৫ কাহন
সঠিক উত্তর: ক. দুই কাহন।
৯৮। ‘মহেশ’ গল্পে নিচের কোনটি বর্ণিত হয়েছে?
ক. দরিদ্র ও নীচু স্তরের মানুষের জীবনকাহিনি
খ. মধ্য নাগরিকদের জীবনকাহিনি
গ. জমিদারের অত্যাচারের কাহিনি
ঘ. উঁচু স্তরের মানুষের জীবনকাহিনি
সঠিক উত্তর: ক. দরিদ্র ও নীচু স্তরের মানুষের জীবনকাহিনি।

৯৯. সুশিক্ষিত লোক মাত্রই কী?
ক. বিদ্বান খ. আলেম গ. পণ্ডিত ঘ. স্বশিক্ষিত
সঠিক উত্তর: ঘ. স্বশিক্ষিত।
১০০। ‘তোরা তো রামরাজত্বে বাস করিস, তাই তার নিন্দে করিস মরিস’—কার উক্তি?
ক. পেয়াদার খ. মানিক ঘোষের
গ. শিবচরণ বাবুর ঘ. তর্করত্নের
সঠিক উত্তর: ঘ. তর্করত্নের।
১০১। কখন আমিনা গফুরকে বলল, ‘ঘরে চাল নেই।’
ক. সকালে খ. দুপুরে গ. দ্বিপ্রহরে ঘ. রাতে
সঠিক উত্তর: ঘ. রাতে।
১০২। ‘ওদের অনেক আছে তবু দেয় না।’—কার প্রসঙ্গে বলা হয়েছে?
ক. জমিদারদের খ. তর্করত্নের
গ. শিবচরণ বাবুর ঘ. মানিক ঘোষের
সঠিক উত্তর: খ. তর্করত্নের।
১০৩। ‘মহেশ’ গল্পে কোন মাসের প্রাধান্য লক্ষ করা যায়?
ক. বৈশাখ খ. জ্যৈষ্ঠ গ. চৈত্র ঘ. ভাদ্র
সঠিক উত্তর: ক. বৈশাখ
১০৪। আজকাল অধিকাংশ লোক স্ত্রীশিক্ষাকে কী মনে করে?
ক. অপ্রয়োজনীয় খ. চাকরি গ্রহণের উপায়
গ. কুসংস্কার ঘ. অনাবশ্যক।
সঠিক উত্তর: খ. চাকরি গ্রহণের উপায়
১০৫। জীবিকা অর্জনের জন্য নারী শেষ পর্যন্ত কোথায় যেতে চেয়েছিল?
ক. লন্ডনে খ. কেরানিগিরি
গ. লেখাপড়া শিখতে ঘ. কৃষিক্ষেত্রে
সঠিক উত্তর: ঘ. কৃষিক্ষেত্রে
১০৬। নারীর অন্তর, বাহির, মস্তিষ্ক, হূদয় সবই দাসী হয়ে পড়ার কারণ কী?
ক. কুশিক্ষা খ. শক্তির অভাব গ. নারী হূদয়ের উচ্চবৃত্তিগুলো অঙ্কুরে বিনষ্ট হওয়া
ঘ. পুরুষশাসিত সমাজ
সঠিক উত্তর: গ. নারী হূদয়ের উচ্চবৃত্তিগুলো অঙ্কুরে বিনষ্ট হওয়া
১০৭। তথ্যপ্রযুক্তির পেছনে কোন যন্ত্রটির ভূমিকা সবচেয়ে বেশি?
ক. টেলিভিশনের খ. কম্পিউটারের
গ. ফাইবার অপটিক কেব্ল ঘ. টেলিফোনের
সঠিক উত্তর: খ. কম্পিউটারের
১০৮। তথ্যপ্রযুক্তির বিপ্লবে কোন যন্ত্রটি কাজ করছে? ক. কি-বোর্ড খ. অ্যানালগ কম্পিউটার
গ. ডিজিটাল কম্পিউটার ঘ. সফটওয়্যার
সঠিক উত্তর: গ. ডিজিটাল কম্পিউটার
১০৯। পৃথিবীতে জ্ঞান-বিজ্ঞানের নেতৃত্ব দিতে হলে কোন বিপ্লবে অংশ নিতে হবে?
ক. সামাজিক বিপ্লবে খ. তথ্যপ্রযুক্তি বিপ্লবে
গ. অর্থনৈতিক বিপ্লবে ঘ. শিল্পবিপ্লবে
সঠিক উত্তর: খ. তথ্যপ্রযুক্তি বিপ্লবে
১১০। কম্পিউটারের অনেক কাজের মধ্যে একটি কী? ক. কম্পিউটার অপারেটর
খ. কম্পিউটার নেটওয়ার্ক
গ. কম্পিউটার প্রোগ্রামার
ঘ. কম্পিউটার হার্ডওয়্যার
সঠিক উত্তর: খ. কম্পিউটার নেটওয়ার্ক
১১১। হেলিকপ্টারের শব্দে সবাই কিসের মতো ছিটকে পড়ে?
ক. ফড়িংয়ের মতো খ. পুঁটি মাছের মতো
গ. পতঙ্গের মতো ঘ. কাচকি মাছের মতো
সঠিক উত্তর: ঘ. কাচকি মাছের মতো
১১২। মুক্তিযোদ্ধাদের চেহারা কেমন?
ক. ভাস্কর্যের মতো খ. পাথরে খোদাই করা
গ. বাঘের মতো ঘ. উত্তেজিত
সঠিক উত্তর: খ. পাথরে খোদাই করা। 



১২৫। অন্নদাশঙ্কর রায় ফরাসি জাতিকে কী বলে উলেখ করেছেন?
ক. মেট্রোপলিটন খ. কসমোপলিটন
গ. শেরাটন ঘ. এলিট
সঠিক উত্তর: খ. কসমোপলিটন
১২৬। ‘পারী’ প্রবন্ধের আলোকে কোন নগরকে নিয়ে পৃথিবীসুদ্ধ লোক মায়াপুরীর স্বপ্ন দেখে?
ক. লিরা খ. ট্রয় গ. ভেনিস ঘ. পারী
সঠিক উত্তর: ঘ. পারী
১২৭। ফরাসিদের জগদ্বিখ্যাত মিউজিয়াম কোনটি?
ক. গিমে খ. ত্রোকাদেরো গ. লুভর ঘ. লুকশবুর্গ
সঠিক উত্তর: গ. লুভর
১২৮। ‘পারী’ প্রবন্ধে উলিখিত নদীটির নাম কী?
ক. টেমস খ. সিন গ. হাডসন ঘ. টিবের
সঠিক উত্তর: খ. সিন
১২৯। ‘পারী’ প্রবন্ধে উল্লিখিত ইতালির স্বাধীনতার সংগ্রাম করেন কে?
ক. বিসমার্ক খ. মাইকেল অ্যাঞ্জেলো
গ. ফ্রান্সিস জেভিয়ার ঘ. গ্যারিব্যান্ডি
সঠিক উত্তর: ঘ. গ্যারিব্যান্ডি
১৩০। ‘পারী’ প্রবন্ধের বিচারে ফরাসিদের মধ্যে কী নেই?
ক. ধর্মবিদ্বেষ খ. বর্ণবিদ্বেষ
গ. গোত্রবিদ্বেষ ঘ. জাতিবিদ্বেষ
সঠিক উত্তর: ঘ. জাতিবিদ্বেষ
১৩১। শিক্ষার আসল কাজ কী?
ক. জ্ঞান পরিবেশন করা খ. মূল্যবোধ সৃষ্টি করা গ. সংস্কৃতি চর্চা ঘ. বিদ্যানুরাগ সৃষ্টি
সঠিক উত্তর: খ. মূল্যবোধ সৃষ্টি করা
১৩২। মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় কেন?
ক. প্রাণীত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে
খ. যথার্থ শিক্ষা না পেলে
গ. সত্যিকার জ্ঞানার্জন না হলে
ঘ. চিত্ত উন্মুক্ত না হলে
সঠিক উত্তর: ক. প্রাণীত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে
১৩৩। কিসের কারণে মানুষের আত্মিক মৃত্যু ঘটে?
ক. অশিক্ষা খ. অভাব গ. হিংসা ঘ. লোভ
সঠিক উত্তর: ঘ. লোভ।
১৩৪। শিক্ষার সুফল পাওয়া যাবে, যদি মানুষকে মুক্ত করা যায়—
ক. শোষণ থেকে
খ. অশিক্ষার বেড়াজাল থেকে
গ. জীবসত্তা থেকে ঘ. অর্থ চিন্তার নিগূঢ় থেকে
সঠিক উত্তর: খ. অশিক্ষার বেড়াজাল থেকে।
১৩৫। মানুষের মনুষ্যত্বের পরিচয় কোনটি?
ক. জীবনে প্রতিষ্ঠা অর্জন করা খ. মুক্তির বোধ
গ. ক্ষমতার শীর্ষে অবস্থান
ঘ. শিক্ষা সম্পূর্ণ করা
সঠিক উত্তর: খ. মুক্তির বোধ।
১৩৬। মোতাহের হোসেন চৌধুরীর মতে আমাদের শিক্ষাব্যবস্থা কেমন?
ক. আধুনিক খ. উল্টো গ. ভ্রান্ত ঘ. সনাতন
সঠিক উত্তর: গ. ভ্রান্ত।
১৩৭। ‘তুমি চির যৌবনময় চির অমর হলে।’ পথিকের উদ্দেশে কে এ কথা বলেছিল?
ক. দূরের আকাশ খ. বনের সবুজ
গ. পথের আকাশ ঘ. লক্ষ কণ্ঠ
সঠিক উত্তর: খ. বনের সবুজ।
১৩৮। ‘ও তো মরণ নয়, জীবনের আরম্ভ।’ —কার উক্তি?
ক. পথিকের খ. তরুণের
গ. লেখকের ঘ. নবীনের
সঠিক উত্তর: খ. তরুণের।
১৩৯। অনেক পেছনে ভয়ে কাঁপছিল কারা?
ক. বৃদ্ধরা খ. তরুণেরা
গ. রাখালেরা ঘ. পথিকেরা
সঠিক উত্তর: গ. রাখালেরা।
১৪০। ‘দুরন্ত পথিক’ প্রবন্ধে রাখাল বলা হয়েছে কাকে?
ক. কাপুরুষদের খ. প্রতিবন্ধকতাকে
গ. বৃদ্ধদের দলনেতাকে ঘ. বিরুদ্ধ শক্তিকে
সঠিক উত্তর: গ. বৃদ্ধদের দলনেতাকে
১৪১। ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে লেখক কী আবেদন জানিয়েছেন?
ক. পল্লিসাহিত্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা।
খ. পল্লিজীবনের সুখ-দুঃখ নিয়ে গ্রন্থ রচনা করা
গ.পল্লিসাহিত্যকে শিশুদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা
ঘ. আধুনিক সাহিত্যের প্রসার রোধ করা
সঠিক উত্তর: ক. পল্লিসাহিত্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা।
১৪২। ‘মনমাঝি তোর বৈঠা নে রে
আমি আর বাইতে পারলাম না।’
—এটা কোন ধরনের গান?
ক. রাখালি গান খ. জারি গান
গ. মারফতি গান ঘ. সারি গান
সঠিক উত্তর: গ. মারফতি গান।
১৪৩. ‘ফক্কিকার’ বলতে বোঝায়—
ক. ফাঁকিবাজি খ. ফন্দিফিকির
গ. ফরমান ঘ. ফরিয়াদ
সঠিক উত্তর: ক. ফাঁকিবাজি।
১৪৪। ‘সম্মার্জনী’ শব্দের অর্থ কী?
ক. সবার জন্য খ. ঝাড়ু/ ঝাঁটা
গ. সবাইকে ক্ষমা করা
ঘ. দাঁতের মাজন
সঠিক উত্তর: খ. ঝাড়ু/ ঝাঁটা।
১৪৫। আমাদের প্রকৃত অবনতি দেখিয়ে দিচ্ছে কে?
ক. বিবেক খ. শিক্ষা
গ. চোখ ঘ. শিক্ষিত সমাজ
সঠিক উত্তর: ক. বিবেক।
১৪৬। ‘নীহার’ শব্দের অর্থ নিচের কোনটি?
ক. বিধাতা খ. নরম মাটি
গ. রাত্রিবেলা ঘ. হিমানী
সঠিক উত্তর: ঘ. হিমানী।
১৪৭। ‘নীলকান্ত মণি’ শব্দের অর্থ—
ক. নীল আকাশ
খ. নীল রঙের আকাশ
গ. নীল রঙের মূল্যবান পাথর
ঘ. নীল রং
সঠিক উত্তর: গ. নীল রঙের মূল্যবান পাথর।
১৪৮। ‘পতিত পাবন’ শব্দের অর্থ কী?
ক. অজ্ঞ লোক খ. জ্ঞানী লোক
গ. মহামানব
ঘ. যিনি পাপীকে ত্রাণ করেন
সঠিক উত্তর: ঘ. যিনি পাপীকে ত্রাণ করেন।
১৪৯। ‘ভাঁড়েও ভবানী’ অর্থ কী?
ক. অসম্ভব ভাবনা খ. সচ্ছলতা
গ. রিক্ত ঘ. গোপন
সঠিক উত্তর: গ. রিক্ত।
১৫০। কোনটির নগদ বাজারদর নেই?
ক. ধর্মের খ. কর্মের
গ. শিক্ষার ঘ. পরীক্ষার
সঠিক উত্তর: গ. শিক্ষার।
১৫১। বই পড়ার যৌক্তিকতা কী?
ক. জাতিগঠন খ. আত্মোপলব্ধি
গ. বড় হওয়া ঘ. অর্থ উপার্জন
সঠিক উত্তর: খ. আত্মোপলব্ধি।
১৫২। কে সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা?
ক. অশিক্ষিত মানুষ
খ. শিক্ষিত মানুষ
গ. ডেমোক্রেসি
ঘ. কলেজপড়ুয়া বিদ্বান
সঠিক উত্তর: গ. ডেমোক্রেসি।
১৫৩। মানুষের মনকে সরল, সচল ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে কার ওপর ন্যস্ত?
ক. লাইব্রেরির ওপর
খ. সাহিত্যের ওপর
গ. শিক্ষিত লোকের ওপর
ঘ. বিজ্ঞানের ওপর
সঠিক উত্তর: খ. সাহিত্যের ওপর।
১৫৪। মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায় কোথায়?
ক. জাতীয় ঐতিহ্যে
খ. মানুষের আচরণে
গ. মানুষের সংস্কৃতিতে
ঘ. সাহিত্যে
সঠিক উত্তর: ঘ. সাহিত্যে।
১৫৫। ‘অবস্থা বড়ই খারাপ।’— ডাক্তার কথাটি কীভাবে জানালেন?
ক. দুঃখিত মনে
খ. চিন্তিত ও বিমর্ষ মুখে
গ. বিষণ্ন মুখে ঘ. ভারাক্রান্ত মনে
সঠিক উত্তর: খ. চিন্তিত ও বিমর্ষ মুখে।
১৫৬। ফটিকের মৃত্যুর জন্য দায়ী কে?
ক. মামা খ. পরিবেশ
গ. মামি ঘ. মা
সঠিক উত্তর: খ. পরিবেশ।
১৫৭। দেয়ালের মধ্যে আটকা পড়ে ফটিকের কার কথা মনে পড়ত?
ক. মায়ের কথা
খ. মাখনলালের কথা
গ. গ্রামের কথা ঘ. বন্ধুদের কথা
সঠিক উত্তর: গ. গ্রামের কথা।

১৫৮। কলকাতায় ঘরের মধ্যে ফটিক কীভাবে ছিল?
ক. আদরে খ. সম্মানে গ. তাচ্ছিল্যে ঘ. অনাদারে
সঠিক উত্তর: ঘ. অনাদারে
১৫৯। ‘অর্থব্যক্তি’—অর্থ কী?
ক. সম্পদশালী খ. ব্যক্তিত্বসম্পন্ন
গ. অর্থ প্রকাশ ঘ. অর্থের জন্য ব্যক্তি
সঠিক উত্তর: গ. অর্থ প্রকাশ
১৬০। ‘পরিভাষা’ বলতে কী বোঝায়?
ক. পরিহাস খ. পরিতাপ গ. সুন্দর ভাষা
ঘ. বিশেষ অর্থে ব্যবহূত শব্দ
সঠিক উত্তর: ঘ. বিশেষ অর্থে ব্যবহূত শব্দ
১৬১। সহজবোধ্য তথা সহজে বোঝা যায় এমন রচনাগুণের নাম কী?
ক. অর্থব্যক্তি খ. বর্ণনাত্মক
গ. প্রাঞ্জলতা ঘ. রসাত্মক
সঠিক উত্তর: গ. প্রাঞ্জলতা
১৬২। কোন কথা বাড়াতে প্রাবন্ধিক নিষেধ করেছেন?
ক. অস্পষ্ট খ. দুর্বোধ্য গ. অপ্রয়োজনীয় ঘ. অনর্থক
সঠিক উত্তর: ঘ. অনর্থক।
১৬৩। মনের ভাব ঠিক ব্যক্ত হয় কিসের কারণে?
ক. সরলতার খ. সংস্কৃত শব্দের
গ. অর্থব্যক্তির ঘ. প্রাঞ্জলতার
সঠিক উত্তর: গ. অর্থব্যক্তির
১৬৪। যেকোনো লেখা বৃথা হয়ে যায় কোন গুণের অনুপস্থিতিতে?
ক. অর্থব্যক্তি খ. প্রাঞ্জলতা
গ. সুভাষণ ঘ. বাগ্ধারা
সঠিক উত্তর: খ. প্রাঞ্জলতা
১৬৫। ‘ইসতিহার’ শব্দের কী নেই?
ক. অর্থ খ. লৌকিকতা
গ. অর্থের গোল ঘ. যোগ্যতা
সঠিক উত্তর: গ. অর্থের গোল
১৬৬। ‘Folklore Society’—কী?
ক. সাংস্কৃতিক সংঘ খ. ফুটবল খেলার ক্লাব
গ. ইউরোপ-আমেরিকার বিদ্বানদের সভা
ঘ. পুঁথিসংগ্রহকারী ব্যক্তিবর্গ
সঠিক উত্তর: গ. ইউরোপ-আমেরিকার বিদ্বানদের সভা।
১৬৭। মনসুর বয়াতি কে?
ক. প্রখ্যাত গায়ক খ. প্রখ্যাত সাহিত্যিক
গ. প্রখ্যাত অভিনেতা ঘ. প্রখ্যাত লোককবি
সঠিক উত্তর: ঘ. প্রখ্যাত লোককবি
১৬৮। ‘Folklore’—কথাটির উদ্ভাবক কে?
ক. উইলিয়াম থমস খ. রোমাঁ রোলাঁ গ. উইলিয়াম শেক্সপিয়ার ঘ. জন কিটস
সঠিক উত্তর: ক. উইলিয়াম থমস
১৬৯। ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধের আলোকে অমূল্য রত্নবিশেষ কোনটি?
ক. ছড়া খ. উপকথা গ. পল্লিগান ঘ. খনার বচন
সঠিক উত্তর: গ. পল্লিগান
১৭০। ‘ঠাকুরমার ঝুলি’—কার লেখা?
ক. জসীমউদ্দীন খ. দক্ষিণারঞ্জন মিত্র
গ. ফররুখ আহমদ ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর: খ. দক্ষিণারঞ্জন মিত্র
১৭১। ‘প্রত্নতাত্ত্বিক’ অর্থ কী?
ক. প্রাচীন যুগের মৃত লোক খ. প্রাচীন শাস্ত্রবিদ
গ. পুরাতত্ত্ববিদ ঘ. মাটিবিষয়ক বিদ্যা
সঠিক উত্তর: গ. পুরাতত্ত্ববিদ
১৭২। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে পল্লিসাহিত্যের এখনো সমাদর করে কারা?
ক. পণ্ডিতেরা খ. কবিরা
গ. পাড়াগাঁয়ের লোকেরা ঘ. শহুরে লোকেরা
সঠিক উত্তর: গ. পাড়াগাঁয়ের লোকের
১৭৩। ‘সমাচ্ছন্ন’ শব্দের অর্থ কী?
ক. আহ্লাদিত খ. সামীপ্য গ. অভিভূত
ঘ. সমাহিত করা হয়েছে এমন
সঠিক উত্তর: গ. অভিভূত
১৭৪। ‘পুলকদীপ্তি’ শব্দের অর্থ কী?
ক. পুলকে দৃশ্যমান হওয়া খ. অভিভূত
গ. আনন্দের উদ্ভাস ঘ. পুলকিত হওয়া
সঠিক উত্তর: গ. আনন্দের উদ্ভাস।

১৭৫। ‘বরাঙ্গ’ শব্দের অর্থ কী?
ক. সুন্দর দেহ খ. বরের দেহ
গ. বীরের বসন ঘ. দীর্ঘ দেহ
সঠিক উত্তর: ক. সুন্দর দেহ।
১৭৬। ‘লোষ্ট্রাঘাত’ শব্দের অর্থ কী?
ক. পাথরের আঘাত খ. ঢিলের আঘাত
গ. ফুলের আঘাত. ঘ. গালিগালাজ
সঠিক উত্তর: খ. ঢিলের আঘাত
১৭৭। ‘রাহী’ শব্দের অর্থ কী?
ক. সাথি খ. মুসাফির
গ. পথপ্রদর্শক ঘ. বন্ধু
সঠিক উত্তর: খ. মুসাফির
১৭৮। ‘অরাতি’ শব্দের অর্থ কী?
ক. শত্রু খ. সাথি গ. পথিক ঘ. ঘাড়
সঠিক উত্তর: ক. শত্রু
১৭৯। কে শেষ পর্যন্ত হজরত (সা.) এর মৃত্যুশয্যার পাশে ছিলেন?
ক. হজরত ফাতিমা (রা..)
খ. হজরত আলী (রা..)
গ. হজরত আবু বকর (রা)
ঘ. হজরত উমর (রা)
সঠিক উত্তর: গ. হজরত আবু বকর (রা)
১৮০. ‘রুধিরাক্ত’ শব্দটির অর্থ কী?
i. রক্তাক্ত ii. রক্তে রঞ্জিত iii অরাতি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও ii
১৮১। দুর্গম দীর্ঘপথ পার হয়ে তরুণ দল কিসের সন্ধানে রওনা হয়েছে?
ক. আলোর খ. সাফল্যের
গ. বিজয়ের ঘ. সমৃদ্ধির
সঠিক উত্তর: ক. আলোর
১৮২। দুরন্ত পথিক কীসের টানে ছুটতে লাগল? ক. প্রেমের টানে খ. মুক্তির টানে
গ. বাঁশির টানে ঘ. মরণের টানে
সঠিক উত্তর: গ. বাঁশির টানে
১৮৩। ‘ওদের পথ ভীতিসংকুল আর অনেক দূরে’—কে বলেছে?
ক. বিভীষিকা খ. দুষ্ট কণ্ঠ
গ. রাখাল ঘ. বৃদ্ধদের দলনেতা
সঠিক উত্তর: গ. রাখাল
১৮৪। দুরন্ত পথিক পথ চলছিল কীভাবে?
ক. বাঁশির সুর ধরে খ. বনের পথ ধরে গ. দূরের দিগ্বলয় দিয়ে
ঘ. আকাশের নিচে পথ দিয়ে
সঠিক উত্তর: ক. বাঁশির সুর ধরে
১৮৫। ‘নিজে মরে অন্যকে জাগানোতেই তোমার মৃত্যু চির-জাগ্রত অমর।’—কথাটি কার?
ক. দুরন্ত পথিকের খ. তরুণের
গ. মুক্ত আত্মার ঘ. মাথার খুলির
সঠিক উত্তর: গ. মুক্ত আত্মার
১৮৬। ‘কিন্তু এই জীবন দেওয়াটাই কি জীবনের সার্থকতা।’—‘দুরন্ত পথিক’ প্রবন্ধে এ কথা কে বলেছে?
ক. বিভীষিকা খ. বৃদ্ধ
গ. দুরন্ত পথিক ঘ. তরুণ
সঠিক উত্তর: গ. দুরন্ত পথিক।

No comments:

Post a Comment