আমাকে একটু দেখুন।

Loading...

Wednesday, 3 July 2013

বাংলা ব্যাকরণ সম্পর্কিত ধারাবাহিক পোষ্ট - 1 (ভাষা)




 
            ভাষা


প্রশ্ন: ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলার স্থান কোথায়?
উত্তর: চতুর্থ
প্রশ্ন: বাংলা ভাষার প্রধান রূপ দুটি কী কী?
উত্তর: কথ্য লেখ্য
প্রশ্ন: লেখ্য ভাষার দুটি রূপের নাম কী?
উত্তর: সাধু চলিত
প্রশ্ন: সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
উত্তর: ক্রিয়া সর্বনাম
প্রশ্ন: সাধু চলিত ভাষার মিশ্রণের ফলে কোন দোষ হয়?
উত্তর: গুরুচণ্ডালী
প্রশ্ন: প্রাচীন বাংলা গদ্যসাহিত্য কোন ভাষায় রচিত?
উত্তর: সাধু ভাষায়
প্রশ্ন: সাধু ভাষার বৈশিষ্ট্য কী?
উত্তর: গুরুগম্ভীর
প্রশ্ন: চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য কী?
উত্তর: পরিবর্তনশীলতা
প্রশ্ন: বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
উত্তর: প্রাতিপদিক
প্রশ্ন: ভাষার কোন রীতি নাটকের সংলাপ বক্তৃতার অনুপযোগী?
উত্তর: সাধুরীতি
প্রশ্ন: কথাবার্তা, বক্তৃতা নাটকের সংলাপে কোন ভাষা উপযোগী?
উত্তর: চলিত
প্রশ্ন: ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
উত্তর: সাধু
প্রশ্ন: সাধু ভাষায় কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
উত্তর: সর্বনাম ক্রিয়া
প্রশ্ন: ধ্বনি ৎপাদনের ক্ষেত্র উচ্চারণের মূল উপকরণ কোনটি?
উত্তর: কণ্ঠ, স্বর জিহ্বা
প্রশ্ন: বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কী?
উত্তর: কৃত্রিমতা বর্জিত
প্রশ্ন: ৎসম শব্দের উদাহরণ কী?
উত্তর: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য
প্রশ্ন: তদ্ভব শব্দের উদাহরণ কী?
উত্তর: হাত, চন্মআর, চামার
প্রশ্ন: দেশী শব্দের উদাহরণ কী?
উত্তর: কুলা, গঞ্জ, টোপর, ডাব, ঢেঁকি, ডিঙ্গা
প্রশ্ন: আরবি শব্দের উদাহরণ কী?
উত্তর: আল্লাহ তাআলা, ইসলাম, হারাম, হালাল, আদালত, নগদ, বাকি, মহকুমা, কলম, গোসল
প্রশ্ন: ফারসি শব্দের উদাহরণ কী?
উত্তর: কারখানা, চশমা, তারিখ, দোকান, বেগম, রফতানি, আমদানি
প্রশ্ন: ইংরেজি শব্দের উদাহরণ কী?
উত্তর: কলেজ, পেন্সিল, অফিস, হাসপাতাল
প্রশ্ন: সাধু ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি উপযুক্ত?
উত্তর: অপরিবর্তনীয়
প্রশ্ন: বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?
উত্তর: ইংরেজ আগমনের পরে
প্রশ্ন: ‘বালতিশব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: পর্তুর্িগজ
প্রশ্ন: সাধু ভাষার উদাহরণ কী?
উত্তর: সহিত, বন্য, মস্তক, জুতা, হইল
প্রশ্ন: চলিত ভাষার উদাহরণ কী?
উত্তর: মাথা, জুতো, তুলো, শুকনো, বুনো, হল, করে
প্রশ্ন: বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে কতগুলো?
উত্তর: সাড়ে হাজারের ওপর
প্রশ্ন: ভাষার চলিত রীতির অনুসৃতি কষ্টসাধ্য কেন?
উত্তর: রীতি পরিবর্তনশীল বলে
প্রশ্ন: মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় কোথায়?
উত্তর: দলিল-দস্তাবেজে
প্রশ্ন: এক এক গোষ্ঠীর মধ্যে নিয়মশৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলা হয়?
উত্তর: ভাষা
প্রশ্ন: ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?
উত্তর: উপভাষা
প্রশ্ন: বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
উত্তর: প্রমথ চৌধুরী
প্রশ্ন: কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট?
উত্তর: সাধু ভাষা
প্রশ্ন: পর্তুগীজ শব্দের উদাহরণ কী?
উত্তর: আনারস, আলপিন, আলমারি, পাউরুটি, চাবি
প্রশ্ন: ফরাসি শব্দের উদাহরণ কী?
উত্তর: কুপন, ডিপো, রেস্তোরাঁ
প্রশ্ন: বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
উত্তর: আধুনিক যুগ
প্রশ্ন: আঞ্চলিক ভাষার অপর নাম কী?
উত্তর: উপভাষা
প্রশ্ন: বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন
প্রশ্ন: মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কী বলে?
উত্তর: ভাষা
প্রশ্ন: মানুষ কোনটির সাহায্যে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
উত্তর: কণ্ঠধ্বনির সাহায্যে
প্রশ্ন: বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
উত্তর: প্রাতিপদিক

এবারনৈর্ব্যক্তিরশ্ন...........

নৈর্ব্যক্তিক প্রশ্ন
১। উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
২। কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধি?
ক. পরস্পর
খ. বহিষ্কার
গ. পুরস্কার
ঘ. পরিষ্কার
৩। 'দ্যুলোক' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ?
ক. দিব্+লোক
খ. দুঃ+লোক
গ. দুৎ+লোক
ঘ. দিব্+ণক
৪। কোন জাতীয় শব্দে 'ষ'-এর ব্যবহার হয় না?
ক. বিদেশি খ. তদ্ভব
গ. তৎসম ঘ. সংস্কৃত
৫। নিচের কোনগুলো উষ্মবর্ণের উদাহরণ?
ক. ঙ, ঞ
খ. ঁ, ং
গ. শ, ষ
ঘ. য, ল
৬। প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৭। যেসব শব্দ কখনো অন্য শব্দের সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীন পদরূপে বাক্যে ব্যবহৃত হয়, আবার কখনো বিভক্তির ন্যায় অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থবৈচিত্র্য ঘটিয়ে থাকে,তাদের কী বলে?
ক. বিভক্তি
খ. কারক
গ. উপসর্গ
ঘ. অনুসর্গ
৮। নিচের কোন শব্দগুলোর উচ্চারণ দীর্ঘ?
ক. দীন, ভূমি
খ. ভূধর, তিমি
গ. তুমি, উনি
ঘ. দিন, তিল
৯। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য যখন মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়, তখন তাকে কী বলে?
ক. অসমীকরণ
খ. বিসমীকরণ
গ. সমীভবন
ঘ. কোনটিই নয়
১০। কী ধরনের শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না?
ক. সমাসবদ্ধ শব্দে
খ. সংস্কৃত শব্দে
গ. তৎসম শব্দে
ঘ. কৃদন্ত শব্দে
১১। নিচের কোনটি 'ইনী' প্রত্যয় যুক্ত স্ত্রীবাচক শব্দ নয়?
ক. কাঙালিনী
খ. ঠাকুরানী
গ. গোয়ালিনী
ঘ. বাঘিনী
১২। কোন শব্দটিতে বিপরীতার্থক শব্দযোগে দ্বিরুক্ত গঠিত হয়নি?
ক. লেন-দেন
খ. লালন-পালন
গ. ধনী-গরিব
ঘ. দেনা-পাওনা
১৩। আধা কম দুইকে কী বলে?
ক. সোয়া খ. দেড়
গ. আড়াই ঘ. পৌনে
১৪। নিচের কোন শব্দটিতে বহুবচন বোধক শব্দের ভুল প্রয়োগ হয়েছে?
ক. বালিরাশি
খ. পর্বতমালা
গ. তারকা নিয়ে
ঘ. কমল নিকর
১৫। 'আমার একপাটি জুতো ছিঁড়ে গেছে।'- এখানে কী অর্থে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে?
ক. সাধারণ অর্থে
খ. তুচ্ছ অর্থে
গ. বিশেষ অর্থে
ঘ. অনির্দিষ্ট অর্থে
১৬.। 'আসমুদ্রহিমাচল' কোন সমাসের অন্তর্গত?
ক. অব্যয়ীভাব
খ. কর্মধারয়
গ. বহুব্রীহি
ঘ. তৎপুরুষ
১৭। হীরকখচিত, চন্দনচর্চিত-
কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক. দ্বিতীয় তৎপুরুষ
খ. তৃতীয়া তৎপুরুষ
গ. চতুর্থী তৎপুরুষ
ঘ. পঞ্চমী তৎপুরুষ
১৮। 'সাজিরা' ও 'সাজোয়ান' শব্দ দুটিতে কী অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে?
ক. নিকৃষ্ট খ. অপকর্ষ
গ. উৎকৃষ্ট ঘ. অস্পষ্ট
১৯। নিচের কোনগুলো খাঁটি বাংলা ধাতুর উদাহরণ?
ক. বট্, কাট্ খ. স্থা, ধৃ
গ. কৃ, গম্ ঘ. জান্, নাচ্
২০। 'কর্তব্য' পদটির প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. কর্+তব্য
খ. কর্ত+ব্য
গ. কৃ+তব্য
ঘ. কৃত+অব্য

উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২. ঘ ৩. ক ৪. ক ৫. গ ৬. গ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০, ক ১১. খ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. গ
১৯. ঘ. ২০. গ

No comments:

Post a Comment