আমাকে একটু দেখুন।

Loading...

Monday, 1 July 2013

বই নিয়ে সমস্যার কথা মন্ত্রীকে জানাল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে সমৃদ্ধ করতে হবে।
গত শনিবার রাজধানীর এলজিইডি ভবন মিলনায়তনে গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক সম্পর্কে শিক্ষার্থীদের মতামত জানার লক্ষ্যে ‘কেমন বই চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এই কথা বলেন।
দেশের সাতটি বিভাগ থেকে আসা অর্ধশতাধিক শিক্ষার্থী বইয়ের ভুলত্রুটিসহ তাদের সমস্যার কথা তুলে ধরে। শিক্ষামন্ত্রী তাদের কথা শোনেন এবং জবাব দেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিকের বই তুলনামূলকভাবে আকর্ষণীয় হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ে আর্থিক সীমাবদ্ধতার কারণে এখনো সেটা পুরোপুরি সম্ভব হচ্ছে না, তবে সরকার এ বিষয়ে খুবই আন্তরিক।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুদার বলেন, ‘বই এমন হওয়া উচিত যা আমাদের বড় হওয়ার স্বপ্ন দেখাবে।’
উপস্থাপক আব্দুর নূর তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান শফিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীর প্রমুখ।

সূত্রঃ প্রথম আলো

No comments:

Post a Comment