আমাকে একটু দেখুন।

Loading...

Thursday, 4 July 2013

ঢাকা বোর্ডে একাদশ শ্রেণীতে মনোনীতদের তালিকা প্রকাশ

চলতি শিক্ষাবর্ষে ঢাকা বোর্ডের অধীনে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষাবোর্ড। নটর ডেম কলেজ ছাড়া অন্য  শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ভর্তি পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণীতে ভর্তি করা যাবে আপিল বিভাগের এমন নির্দেশনার পর ঢাকা শিক্ষাবোর্ড এই তালিকা প্রকাশ করেছে। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম বলেন, ইতিমধ্যে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া মুঠোফোনের মাধ্যমেও ফল পাওয়া যাবে।  চেয়ারম্যান আরও বলেন, যেসব শিক্ষার্থী এসএমএস করে আবেদন করেছিল মেধা অনুযায়ী তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের সবাই চান্স পাননি বলে জানান চেয়ারম্যান। এর আগে হাইকোর্টের নির্দেশনা থাকায় রোববার ভর্তির কার্যক্রম স্থগিত করেছিল ঢাকা বোর্ড।

No comments:

Post a Comment