আমাকে একটু দেখুন।

Loading...

Friday, 5 July 2013

আইনজীবীদের ব্যারিস্টার হওয়ার সুবর্ণ সুযোগ

                                           আইনজীবীদের ব্যারিস্টার হওয়ার সুবর্ণ সুযোগ

আইনজীবীদের জন্য ব্যারিস্টার হওয়ার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। বার ট্রান্সফার টেস্ট (বি.টি.টি) পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে বার এট ল ডিগ্রি অর্জন করার সুযোগ পাবেন আইনজীবীরা। এজন্য বাংলাদেশের যেকোন আদালতে কমপক্ষে ৩ বছর নিয়মিত প্যাকটিস করার অভিজ্ঞতা থাকতে হবে। এ সংক্রান্ত একটি সেমিনারের আয়োজন করেছে ঢাকার কলাবাগানে অবস্থিত লন্ডন কলেজ লিগ্যাল স্টাডিজ সাউথ (এলসিএলএস)। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হবে এ সেমিনার। আগামী আগস্ট থেকে শুরু হবে এ কোর্সের ক্লাশ। তিন বছর আইন পেশায় নিয়োজিত থাকার অভিজ্ঞতা থাকলে ইংল্যান্ডের বার স্ট্যান্ডার্স বোর্ড (বিএসবি) এর কাছে নিয়মমাফিক বি.টি.টি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন ব্যারিস্টার হতে  উচ্ছুক আইনজীবীরা। বি.এস.বি’র অুমোদন পাওয়ার পর বি.টি.টি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হলে ব্যারিস্টার হওয়ার জন্য শুধু নিয়ম অনুযায়ী প্রয়োজণীয় সংখ্যক ডিনারে অংশ নিলেই ব্যারিস্টার হওয়ার সুবর্ণ সুযোগের হাতছানি। ডিনারে অংশ নিতে যেকোন একটি ‘ইন অফ কোর্ট’র সদস্য হতে হবে। বি.টি.টি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ ৫টি মডিউলে ( পরীক্ষা) অংশ নিতে হবে। তবে একজন আইনজীবী শিক্ষাগত ও পেশাদারী যোগ্যতার ভিত্তিতে ক্ষেত্র বিশেষে দু’টি মডিউল থেকে ছাড় পেতে পারেন। এক্ষেত্রে তার তিটি মডিউলে অংশ নিলেই চলবে। এরমাধ্যমে আইনজীবীরা ব্যারিস্টার হওয়ার যোগ্যতা অর্জন করবেন বিট্রিশ ল’ ডিগ্রি  (স্নাতক ) ছাড়াই। এতে খরচও অনেক কম হবে। তাছাড়া বিপিটিসর মত খরচ ও সময় সাপেক্ষ কোর্সও সম্পন্ন করার প্রয়োজন হবেনা। বার স্ট্যান্ডার্ডসের পক্ষে লন্ডনের বিপিপি কলেজ এ পরীক্ষা ও দু’সপ্তাহের প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করে আসছে। এ পরীক্ষার জন্য ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। এলসিএলএস’র কোর্স কো-অর্ডিনেটর শাহরিয়ার সাদাত বলেন, এরমাধ্যমে আইনজীবীরা ব্যারিস্টার হওয়ার বিশেষ সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, এতে খরচ অনেক কম। আগামী আগস্ট থেকে ক্লাশ শুরু হবে বলে জানান তিনি।  


সূত্র: http://www.mzamin.com/details.php?nid=NTgyMzY=&ty=MA==&s=Mzc=&c=MQ==

No comments:

Post a Comment